ঢাকা কলেজের শিক্ষার্থীকে মারধর, আইডিয়ালের ২ ছাত্র পুলিশ হেফাজতে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৩২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ১৪:৩২

ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধর করার সময় রাজধানীর সায়েন্সল্যাব এলাকা থেকে ধানমন্ডি আইডিয়াল কলেজের দুই ছাত্রকে হেফাজতে নিয়েছে নিউমার্কেট থানা পুলিশ। মঙ্গলবার (৩০ জানুয়ারি) সকালে তাদের হাতেনাতে আটক করে থানায় নেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

জানা গেছে, সকালে সায়েন্স ল্যাবরেটরি মোড়ে ঢাকা কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির ১ম বর্ষের শিক্ষার্থী আসিফকে চড়-থাপ্পড় দিয়ে কলেজের পরিচয়পত্র ছিনিয়ে নেয় ওই দুই শিক্ষার্থী। পরে ঘটনাস্থলে আগে থেকেই থাকা নিউমার্কেট থানা পুলিশের একটি টিম অভিযুক্ত দুই শিক্ষার্থীকে ধরে থানায় নিয়ে যায়।

পুলিশি হেফাজতে নেওয়া দুই শিক্ষার্থীর নাম মো. রাব্বি (১৮) এবং মো. মিরাজ হোসেন (১৮)। তারা দুজনই ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক প্রথম বর্ষের বাণিজ্য বিভাগের ছাত্র। বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম।

তিনি বলেন, কোনও ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে বা কেউ ঘটাতে না পারে সেজন্য আগে থেকেই পুলিশ সতর্ক ছিল। সকাল থেকেই অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষের আশঙ্কা থেকে আইডিয়াল কলেজের দুই শিক্ষার্থীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে তারা গ্রেফতার নয়, বর্তমানে তারা থানায় আছে। তাদের অভিভাবকদের ডাকা হয়েছে, মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হবে।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম