ক্রিকেটার স্বর্ণার আইফোনসহ সাড়ে ৫ লাখ টাকার মালামাল চুরি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০২৪, ২০:৪২আপডেট : ৩০ জানুয়ারি ২০২৪, ২১:২৮

বাংলাদেশ জাতীয় নারী ক্রিকেট দলের খেলোয়াড় স্বর্ণা আক্তারের (১৭) বাসা থেকে দুটি আইফোন ও সাড়ে তিন হাজার ডলারসহ মোট সাড়ে পাঁচ লাখ টাকার মালামাল চুরি হয়েছে।

এ ঘটনায় স্বর্ণা বাদী হয়ে মো. আল-আমিন দেওয়ান আযানের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) ডিএমপির শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মু. আহাদ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সোমবার (২৯ জানুয়ারি) দুপুরের দিকে রাজধানীর পূর্ব রাজাবাজারে ক্রিকেটার স্বর্ণার ফ্ল্যাট থেকে একটি আইফোন ১৩ প্রো, একটি আইফোন ১৩ মিনি, সাড়ে তিন হাজার ডলার, সাড়ে ছয় হাজার নগদ টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগ চুরি হয়েছে। এ অভিযোগে তিনি থানায় মামলা দায়ের করেছেন।

থানায় দেওয়া অভিযোগ

মামলার এজাহারে বলা হয়েছে, অভিযুক্ত মো. আল-আমিন দেওয়ান আযানকে বাসায় রেখে ২৯ জানুয়ারি সকাল সাড়ে ৯টার দিকে তেজকুনীপাড়া খেলাঘর মাঠে অনুশীলনে যান তিনিসহ তার তিন রুমমেট। বেলা সাড়ে ১১টার দিকে আল-আমিন দেওয়ান আযান মাঠে গিয়ে স্বর্ণাকে বলেন, তোমার মোবাইল ফোন কোথায়? স্বর্ণা বলেন তার ব্যাগে। এরপর আযান স্বর্ণার ব্যাগ থেকে দুটি মোবাইল ফোন বের করে কিছুক্ষণ ছবি উঠিয়ে দুপুর ১২টার দিকে মাঠ থেকে চলে যায়।

এরপর স্বর্ণা ব্যাগ চেক করে দেখেন, তার ব্যাগে থাকা আইফোন ১৩ প্রো (যার মূল্য এক লাখ ১৮ হাজার টাকা) এবং আইফোন ১৩ মিনি (যার মূল্য ৮১ হাজার টাকা) নেই।

এজাহারে আরও অভিযোগ করা হয়েছে, স্বর্ণা অন্য রুমমেটের ফোন থেকে দুটি মোবাইল নম্বরে কল করলে ফোন বন্ধ পান। অনুশীলন শেষে দুপুর সাড়ে ১২টায় বাসায় ফিরে দেখেন ফ্ল্যাটের মূল দরজা লক করা। পরে বাড়ির দারোয়ানকে ডেকে তালা ভেঙে ফ্ল্যাটে ঢুকে দেখেন সব জিনিস এলোমেলো। তার ওয়ারড্রবের ড্রয়ারের তালা ভেঙে সাড়ে তিন হাজার ডলার চুরি করে নিয়ে গেছে। রুমমেট তানিয়ার ব্যাগে থাকা নগদ সাড়ে ছয় হাজার টাকা, জন্মসনদ, প্রাইম ব্যাংকের চেক বই ও প্রাইম ব্যাংকের ভিসা কার্ডসহ ব্যাগও নিয়ে গেছে।

/কেএইচ/আরআইজে/এমওএফ/
সম্পর্কিত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
সর্বশেষ খবর
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
মিষ্টির দোকানে জরিমানা, কী ঘটেছিল ইউএনওর সঙ্গে
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
ঢাকায় ডেঙ্গুর চরম ঝুঁকিতে কোন ওয়ার্ড
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
বিএসইসি’র নতুন চেয়ারম্যান মাসুদ খান, নিয়োগ পেলেন তিন কমিশনার
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে বাংলাদেশের বিজয়ে রাষ্ট্রপতির অভিনন্দন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের