যাত্রাবাড়ীতে ছিনতাইয়ের অভিযোগে গ্রেফতার ৩

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩১ জানুয়ারি ২০২৪, ১৬:১৭আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ১৬:১৭

ছিনতাইয়ের অভিযোগে রাজধানীর যাত্রাবাড়ী এলাকা হতে তিন জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। মঙ্গলবার (৩০ জানুয়ারি) রাতে তাদের গ্রেফতার করা হয়।

বুধবার ( ৩১ জানুয়ারি) বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন র‍্যাব-১০ এর উপ-পরিচালক আমিনুল ইসলাম। গ্রেফতার তিন জন হলো-  মো. আকাশ (২২), মো. শিফাত (২১), মো. জনি (২০)। 

এসময় তাদের নিকট থেকে ছিনতাই কাজে ব্যবহৃত তিনটি চাকু ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয় বলে জানিয়েছেন আমিনুল ইসলাম।

তিনি বলেন, ‘গ্রেফতার ছিনতাইকারীরা বেশ কিছুদিন ধরে যাত্রাবাড়ীসহ রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় পথচারীদের ধারালো চাকুর ভয় দেখিয়ে টাকা-পয়সা ও মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল। গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।’

গ্রেফতারদের বিরুদ্ধে ছিনতাই মামলা রুজু হয়েছে এবং সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে জানান তিনি।

/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
স্বঘোষিত রাজা কে এই ‘জামাই ইয়াসিন’
জঙ্গল সলিমপুরে ৩০০ জনের বাহিনী কার, রাজনৈতিক পরিচয় কী
মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদকবিরোধী যৌথ অভিযান শুরু
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম