শিক্ষার্থীদের উদ্দেশে ডিএমপি কমিশনার

মন্ত্রী অস্ত্র দিয়ে যুদ্ধ করেছেন, তোমাদের করতে হবে জ্ঞান দিয়ে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জানুয়ারি ২০২৪, ২২:০১আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ২২:০৩

ঢাকা মেট্রোপলিটন (ডিএমপি) পুলিশের কমিশনার হাবিবুর রহমান বলেছেন, পাকিস্তানিদের বিরুদ্ধে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী অস্ত্র দিয়ে যুদ্ধ করেছিলেন। আজকের শিক্ষার্থীদের বেশি বেশি জ্ঞান অর্জন করে, জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে।

পাকিস্তানি সেনাবাহিনী ঢাকায় আক্রমণ করেছিল। সেই সময় আমাদের আজকের প্রধান অতিথি (স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল) তার রাজনৈতিক সহকর্মীদের নিয়ে ফার্মগেটে পাকিস্তানি সেনাবাহিনীকে ব্যারিকেড দিয়েছিলেন। যাতে পাকিস্তানি সেনাবাহিনী যেতে না পারে এবং বাঙালিদের মারতে না পারে। সে সময় পাকিস্তানি সৈন্যদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন তিনি।

বুধবার (৩১ জানুয়ারি) রাজধানীর তেজগাঁওয়ের সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত চকলেট বিতরণ উৎসবে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ডিএমপি কমিশনারসহ অন্য অতিথিদের সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল

ডিএমপি কমিশনার বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যখন স্বাধীনতা যুদ্ধের ঘোষণা দিয়েছিলেন তখন বাঙালি ছাত্র সমাজ, জনতা, শ্রমিক সবাই একসঙ্গে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানিদের বিরুদ্ধে।

শিক্ষার্থীদের উদ্দেশে পুলিশের এ কর্মকর্তা বলেন, তোমরাও কি যুদ্ধ করতে চাও না? তোমরাও কি মন্ত্রীর মতো হতে চাও না? তাহলে তোমাদের জ্ঞান দিয়ে যুদ্ধ করতে হবে। মন্ত্রী অস্ত্র দিয়ে যুদ্ধ করেছেন। আমরা জ্ঞান অর্জন করে জ্ঞান দিয়ে যুদ্ধ করতে চাই।

তিনি বলেন, আমাদের যুদ্ধটা হবে অন্যায়ের বিরুদ্ধে, মাদকের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, জঙ্গিবাদের বিরুদ্ধে। এভাবেই আমরা অপকর্মের বিরুদ্ধে যুদ্ধ করবো এবং আরও সুন্দরভাবে বাংলাদেশকে গড়ে তুলবো।

তিনি আরও বলেন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন ১৯৪১ সালের মধ্যে হবে উন্নত দেশ। মানে ইউরোপ যুক্তরাষ্ট্রের মতো দেশ। প্রধানমন্ত্রী উন্নত দেশ গড়ার লক্ষ্যে সেভাবেই দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেলে ব্যবস্থা: ডিএমপি কমিশনার
রামিসা হত্যা: এক সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন চাইলেন আইনমন্ত্রী
অপরাধে জড়িতদের রাজনৈতিক পরিচয় দেখা হবে না: ডিএমপি কমিশনার
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম