কলাবাগানে আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:২৭আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:৩২

রাজধানীর কলাবাগানে একটি আবাসিক হোটেল থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত ওই যুবকের নাম সাব্বির হোসেন (২৬)। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) রাতে এ ঘটনা ঘটে। ডিএমপির কলাবাগান থানার উপপরিদর্শক (এসআই) মিঠুন দাস বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি বলেন, মৃত সাব্বির হোসেন বৃহস্পতিবার রাতে তার বান্ধবীকে নিয়ে কলাবাগান লেক সার্কাস রোডে ‘ইমেজ’ নামে একটি আবাসিক হোটেলে ওঠেন। রাতে বান্ধবীর সঙ্গে কোনও বিষয় নিয়ে মনোমালিন্য হওয়ায় পাশের একটি অংশে (থাই গ্লাস দিয়ে আলাদা করা) দরজা আটকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দেন।

এসময় সাব্বিরের ওই বান্ধবীর চিৎকারে আশেপাশের লোকজন এসে সেখান থেকে তাকে উদ্ধার করে স্কয়ার হাসপাতালে নিয়ে যায়। পরে শুক্রবার (২ ফেব্রুয়ারি) ভোর সোয়া ৪টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে জরুরি বিভাগের নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই পুলিশ কর্মকর্তা বলেন, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাব্বির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে থাকতে পারেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ বলা যাবে।’

মৃত সাব্বির বরিশাল বাবুগঞ্জ উপজেলার বকিয়াদি মীরগঞ্জ গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের ছেলে। বর্তমানে শুক্রাবাদ এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন, তেমন কোনও কাজকর্ম করতেন না।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক