টাঙ্গাইলে বেড়াতে গিয়ে দুর্বৃত্তের হামলায় আহত শিক্ষার্থীর ঢাকায় মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫০আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:৫০

টাঙ্গাইলে নানার বাড়ি বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের হামলায় আহত শিক্ষার্থী রাজধানীর একটি হাসপাতাল মারা গেছেন। নিহতের নাম জিসান হাসান দীপ্ত (১৮)। তিনি এ বছর ইন্টারমিডিয়েট পাস করে বিশ্ববিদ্যালয়ের ভর্তির চেষ্টা করছিলেন।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সকাল ৬টা ৫০ মিনিটে নিউমার্কেট থানাধীন পিলখানা (বিজিবি) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ডিএমপির নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এসআই) মিলন মল্লিক বলেন, সকাল সাড়ে ৯টার দিকে তার মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। 

তিনি আরও বলেন, নিহত জিসান গত ২৪ জানুয়ারি টাঙ্গাইলের বাশাইল উপজেলার বাসস্ট্যান্ডে সন্ধ্যা ৬টার দিকে দুর্বৃত্তের হামলার শিকার হন। এসময় তার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর আহত হয়। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

টাঙ্গাইলের সখিপুর উপজেলার চাকদহ গ্রামের জাহাঙ্গীর আলম ও সোহেলী সুলতানার ছেলে জিসান। বর্তমানে রাজধানীর হাজারীবাগ বটতলা হ্যাপিটাইম স্কুল বাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন। 

এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে বাশাইল থানায় অভিযোগ দায়ের করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম