ট্রাফিক ইন্সপেক্টরের বিরুদ্ধে মামলার অনুমোদন দুদকের

বাংলা ট্রিবিউট রিপোর্ট
০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪, ২২:৫৬

তিন কোটি টাকা ঘুষ গ্রহণের অভিযোগে সরকারি কর্ম কমিশনের গাড়িচালক আতাউর রহমানের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অন্যদিকে, ঢাকা রেঞ্জ হেডকায়োর্টার্সে সংযুক্ত পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মো. ওবায়দুল হক ও তার স্ত্রী তহুরা আক্তারের বিরুদ্ধে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম এসব তথ্য জানান।

দুদকের বিশেষ অনুসন্ধান ও তদন্ত-২ বিভাগের উপ-পরিচালক কামরুজ্জামানের সই করা পত্রে বলা হয়, সরকারি কর্ম কমিশনের গাড়িচালক আতাউর রহমান বিভিন্ন জনকে চাকরি দেওয়ার নামে তিন কোটি টাকা ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। অভিযোগটি অনুসন্ধানের জন্য দুদকের সহকারী পরিচালক আসিফ আল মাহমুদকে অনুসন্ধান কর্মকর্তা ও বিশেষ তদন্ত বিভাগের পরিচালককে তদারককারী কর্মকর্তা নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

চিঠিতে বলা হয়, বিধি অনুযায়ী অনুসন্ধান শেষ করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে। একইসঙ্গে অনুসন্ধানকালে কোনও ব্যাংক হিসাব অবরুদ্ধকরণ অথবা কোনও সম্পদ বা সম্পত্তি ক্রোক করা হলে তা লিখিতভাবে সংশ্লিষ্ট শাখাকে অবহিত করারও অনুরোধ জানানো হয়। 

অন্যদিকে ট্রাফিক ইন্সপেক্টর মো. ওবায়দুল হক ও তার স্ত্রী তহুরা আক্তারের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলা দায়েরের অনুমোদন দিয়েছে দুদক।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
ধর্ষণের শিকার শিশু ৪ মাসের অন্তঃসত্ত্বা, থানায় মামলা
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম