পবিত্র শবে মেরাজ উপলক্ষে রাষ্ট্রীয় ছুটি ঘোষণার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:২০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৫:৪২

পবিত্র শবে মেরাজ উপলক্ষে সরকারি ছুটি ঘোষণার দাবি জানিয়েছে বিশ্ব সুন্নি আন্দোলন।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে সত্য ও জীবনের উপলব্ধির জন্য শবে মেরাজের তাৎপর্য তুলে ধরার লক্ষ্যে বিশ্ব সুন্নি আন্দোলনের উদ্যোগে আয়োজিত মানববন্ধন, আনন্দ র‌্যালি ও সমাবেশে এ দাবি জানান বক্তারা।

সুন্নি আন্দোলনের নেতারা বলেন, পবিত্র শবে মেরাজে প্রিয় নবীকে স্থান-কালের ঊর্ধ্বে পরম নৈকট্যে নিয়ে মহান আল্লাহ তার নূর ও তাজাল্লিতে মিলিত করেন। মেরাজে নবীজির (সা.) সঙ্গে প্রত্যক্ষ সাক্ষাতের মাধ্যমে আল্লাহতালার স্বয়ং প্রকাশ ঘটে, যা সমগ্র সৃষ্টির জন্য অসীম রহমত। এর শুকরিয়া না হলে নাফরমানি হবে। তবে রমজান ও কোরবানির ঈদের মতো ঈদে মেরাজ হুকুমগত নির্ধারিত ঈদ নয়। ঈমানি হৃদয়ের ঈদ, যার সঙ্গে অন্য কোনও বিষয়ের তুলনা চলে না।

এ সময় রাসুলুল্লাহ (সা.) প্রদত্ত সর্বজনীন মানবিক সমাজ রাষ্ট্র বিশ্বব্যবস্থার লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়ার জন্য সুন্নি আন্দোলনের নেতারা সত্য মানবতায় বিশ্বাসী সব মানুষের প্রতি আহ্বান জানান।

ওয়ার্ল্ড সুন্নি মুভমেন্টের প্রতিষ্ঠাতা ও ওয়াল্ড হিউম্যানিটি রেভুলুশনের প্রবর্তক আল্লামা ইমাম হায়াতের দিকনির্দেশনায় কর্মসূচিতে সভাপতিত্ব করেন সংগঠনের মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। এ সময় বক্তব্য রাখেন– আবু আবরার চিশতী, সুফী আহমদ মোরশেদ, আল্লামা জাকের আহসান, শেখ হানিফ, আওয়াল কাদেরী, মাইনুদ্দিন টিটু, কৃষিবিদ মিজানুর রহমান, অ্যাডভোকেট শারমিন সুলতানা, ফারজানা ইয়াসমিন প্রমুখ।

বৃহস্পতিবার দিবাগত রাতে পবিত্র শবে মেরাজ পালিত হবে। গত ১২ জানুয়ারি সন্ধ্যায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

/এএজে/আরকে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম