বইমেলা ঘিরে সড়কে গাড়ির চাপ সামলাতে ডিএমপির নতুন নির্দেশনা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫০আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫০

আমর একুশে বইমেলা উপলক্ষে বিশেষ ট্রাফিক নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। শনিবার (১০ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

ডিএমপি জানায়, বইমেলা জনসাধারণের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। বিশেষ করে ছুটির দিনগুলোর বিকালে এবং অন্যান্য দিন সন্ধ্যায় মেলায় বিপুলসংখ্যক দর্শনার্থীর আগমন ঘটছে। এর ফলে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অত্যধিক যানবাহনের চাপ পরিলক্ষিত হওয়ায় নাগরিকদেরকে ওই সময়ে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা এড়িয়ে নিম্নলিখিত ট্রাফিক রুট অনুসরণ করার জন্য পুলিশের পক্ষ থেকে বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে—

১. যে সব যানবাহন ব্যবহারকারী ভিআইপি রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান তারা বিকল্প রোড হিসেবে শহীদ ক্যাপ্টেন মনসুর আলী সরণি (সাতরাস্তা– মগবাজার–কাকরাইল মসজিদ) ব্যবহার করতে পারবেন।

২. যে সব যানবাহন ব্যবহারকারী মিরপুর রোড-এলিফ্যান্ট রোড ব্যবহার করে মতিঝিল, গুলিস্তান অথবা পুরান ঢাকার দিকে যেতে চান তারা মিরপুর রোডে নিউমার্কেট–আজিমপুর-পলাশী-চানখারপুল এলাকা ব্যবহার করে গন্তব্যে যেতে পারবেন।

৩. যে সমস্ত যানবাহন ব্যবহারকারী পুরাতন হাইকোর্ট মোড় হয়ে দোয়েল চত্বর হয়ে নীলক্ষেত-নিউমার্কেট, আজিমপুর অথবা এলিফ্যান্ট রোডের দিকে যেতে চান তারা সরকারি কর্মচারী হাসপাতাল–নিমতলী-শহীদুল্লাহ হল ক্রসিং-শহীদ মিনার–পলাশী হয়ে যেতে পারবেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় ও আশপাশের এলাকায় নির্ধারিত পার্কিং এলাকা ছাড়া যানবাহন পার্কিং নিরুৎসাহিত করা হচ্ছে।

/কেএইচ/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম