জমে উঠেছে অমর একুশে বইমেলা। দিন দিন মেলায় বাড়ছে বইপ্রেমীদের ভিড়। নতুন নতুন বই আসছে প্রতিদিনই, পাশাপাশি থাকছে আগের বছরগুলোতে প্রকাশিত বইও।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বইমেলার ১৩তম দিনে নতুন বই এসেছে ১১০টি। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন প্রকাশিত বইগুলোর মধ্যে গল্প ৭টি, উপন্যাস ২৪টি, প্রবন্ধ ৫টি, কবিতা ২৯টি, গবেষণা ৩টি, শিশুসাহিত্য ২টি, জীবনী ১টি, রচনাবলী ২টি, মুক্তিযুদ্ধ ৪টি, নাটক ১টি, বিজ্ঞান ৩টি, ভ্রমণ ২টি, ইতিহাস ৫টি, স্বাস্থ্য ১টি, রম্য ২টি, ধর্মীয় ৬টি, অনুবাদ ৮টি, সায়েন্স ফিকশন ২টি ও অন্যান্য ৩টি।
লাস্ট ফ্লাইট
বিষয়: উপন্যাস
লেখক: নওশীন মাহবুব
মূল্য: ৪৫০ টাকা
প্রকাশনী: পাঞ্জেরী পাবলিকেশন্স
জনগণের মুক্তির প্রশ্ন
বিষয়: প্রবন্ধ
লেখক: সিরাজুল ইসলাম চৌধুরী
মূল্য: ৪০০ টাকা
প্রকাশনী: এডুসেন্ট্রিক
একটি জাতিকে হত্যা
বিষয়: প্রবন্ধ
লেখক: আবদুর রউফ
মূল্য: ৮০০ টাকা।
প্রকাশনী: অনিন্দ্য প্রকাশ
সনেট সমগ্র
বিষয়: কবিতা
লেখক: আল মাহমুদ
প্রকাশনী: ঐতিহ্য
কৃষ্ণচূড়ার ছায়া
বিষয়: উপন্যাস
লেখক: শেফা আহমেদ
মূল্য: ২৯০ টাকা
প্রকাশনী: মাছরাঙা
ণত্ব ষত্ব, বিধান যত্ত
বিষয়: ভাষা
লেখক: হাসান রউফুন
প্রচ্ছদ: শ্যামল দাস
মূল্য: ৩০০ টাকা
প্রকাশনী: গ্রন্থ কুটির
স্টিফেন হকিং: অ্যা বায়োগ্রাফি
বিষয়: আত্মজীবনী
লেখক: শ্যামল চক্রবর্তী
প্রচ্ছদ: এমএ আরিফ
মূল্য: ৩৫০ টাকা
প্রকাশনী: শোভা প্রকাশনী
কোটি মানুষের আর্তনাদ: দেশভাগ ১৯৪৭
বিষয়: প্রবন্ধ
লেখক: জাহিদ হোসেন
প্রচ্ছদ: আদনান আহমেদ রিজন
মূল্য: ৮০০ টাকা
প্রকাশনী: অন্বেষা প্রকাশ।









