বৈদ্যুতিক লাইনে ঘুড়ি আটকে ৪০ মিনিট বন্ধ থাকলো মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৫৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪, ১৬:১৪

বৈদ্যুতিক লাইনে ঘুড়ি আটকে প্রায় ৪০ মিনিট বন্ধ ছিল মেট্রোরেলের চলাচল। বুধবার (১৪ তারিখ) দুপুরের দিকে এ ঘটনা ঘটে। 

এদিন দুপুরে মিরপুর-১০ স্টেশনে গিয়ে দীর্ঘসময় মেট্রোরেল আসতে দেখা যায়নি। এসময় স্টেশনে দায়িত্বরত স্টাফদের সঙ্গে কথা বলে জানা যায়, সোয়া ১টার দিকে আগারগাঁওয়ের কাজীপাড়া স্টেশনে একটি ট্রেন আটকে পড়ে। একারণে মেট্রোরেল চলাচল বন্ধ হয়ে যায়।

বসন্ত ও ভ্যালেন্টাইনস ডে উপলক্ষে এমনিতে মেট্রোরেলে ছিল উপচেপড়া ভিড়। সেখানে দীর্ঘসময় ট্রেন না আসায় ভিড় আরও বাড়তে থাকে। তবে যাত্রীদের এসময় প্লাটফর্মে উঠতে দেননি নিরাপত্তা কর্মীরা। আর এসময় স্টেশন থেকে যাত্রীদের বিকল্প ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়ে ঘোষণা দিতেও শোনা যায়। এমনকি যারা একক টিকিট কেটেছেন, তাদের টাকা ফেরত নেওয়ার জন্য বারবার ঘোষণা দেওয়া হচ্ছিল।

মেট্রোরেল বন্ধ থাকায় স্টেশনে ভিড় (ছবি: জুবায়ের আহমেদ)

প্রায় ৪০ মিনিট বন্ধ থাকার পর ট্রেন স্টেশনটিতে এসে পৌঁছায়। এসময় রেললাইন থেকে একটি ঘুড়ি নিয়ে আসেন নিরাপত্তাকর্মীরা। তারা জানান, এই ঘুড়ি আটকেই মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।

স্টেশন সূত্রে জানা গেছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঘুড়ি আটকানোর কারণে ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে-ওসিএস (ট্রেন চলাচলের ওপরের বিদ্যুতিক লাইন) জিরো ভোল্টেজ হয়ে গিয়েছিল।

তবে এ বিষয়ে জানতে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ঊর্ধ্বতন কর্মকর্তাদের কল দিয়েও তাৎক্ষণিকভাবে কাউকে পাওয়া যায়নি।

এর আগেও বেশ কয়েকবার এধরনের সমস্যায় মেট্রোরেল চলাচল বন্ধ ছিল। সর্বশেষ ৪ ফেব্রুয়ারি ওসিএস সমস্যার কারণে মেট্রোরেল চলাচল বন্ধ ছিল প্রায় ২ ঘণ্টা।

/জেডএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম