ঘুড়ি বেলুন ফানুস নিয়ে বেকায়দায় মেট্রোরেল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:২৯আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ১৩:৩৬

যখন-তখন ঘুড়ি, ফানুস কিংবা গ্যাস বেলুন উড়ে এসে পড়ছে মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনের ওপর। আর এতে করে প্রায়শই বন্ধ হয়ে যাচ্ছে ট্রেন চলাচল। কখন কোথায় ঘুড়ি, বেলুন, ফানুস এসে পড়ে, তা নিয়ে উৎকণ্ঠায় মেট্রোরেল কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। মেট্রোরেলের পার্শ্ববর্তী ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি যাতে না ওড়াতে পারে, সেই বিষয়ে ব্যবস্থা নিতে পুলিশকে চিঠি দিয়েছে মেট্রোরেল কর্তৃপক্ষ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনারকে অনুরোধ জানিয়ে গত ১১ ফেব্রুয়ারি ডিএমটিসিএল-এর সচিব মোহাম্মদ আবদুর রউফের পাঠানো চিঠিতে বলা হয়েছে, প্রধানমন্ত্রী মেট্রোরেলের শুভ উদ্বোধন করেছেন। শুক্রবার ছাড়া প্রতিদিন উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত মেট্রো ট্রেন সকাল ৭টা ১০ মিনিট হতে রাত ৮টা ৪০ মিনিট পর্যন্ত বাণিজ্যিকভাবে চলাচল করছে। মেট্রো ট্রেনে প্রতিদিন গড়ে প্রায় ২ লাখ ৭০ হাজার যাত্রী স্বাচ্ছন্দ্যে ও স্বল্প সময়ে যাতায়াত করছেন। উত্তরা উত্তর হতে মতিঝিল পর্যন্ত অংশে উচ্চ ক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন ব্যবহার করে মেট্রো ট্রেন চলাচল করে। ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি বা অনুরূপ কোনও বস্তু ওড়ানো হলে এর অবশিষ্টাংশ উচ্চ ক্ষমতাসম্পন্ন মেট্রোরেলের বৈদ্যুতিক লাইনে জড়িয়ে যে কোনও মুহূর্তে মারাত্মক দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে।

১৪ ফেব্রুয়ারিতেও ঘুড়ি আটকে ৪০ মিনিট বন্ধ থাকে মেট্রোরেলের চলাচল (ছবি: বাংলা ট্রিবিউন)

৭ ফেব্রুয়ারি দুটি ঘুড়ি ও ঘুড়ির সুতা পল্লবী থেকে শেওড়াপাড়া পর্যন্ত অংশের বৈদ্যুতিক লাইনে আটকে থাকায় নির্ধারিত সময়সূচি অনুযায়ী মেট্রো ট্রেনের চলাচল ব্যাহত হয় বলেও জানানো হয় চিঠিতে। এতে আরও বলা হয়, মেট্রোরেলের রুট অ্যালাইনমেন্ট ও পার্শ্ববর্তী এলাকার ১ কিলোমিটারের মধ্যে ঘুড়ি, ফানুস ও গ্যাস বেলুন ইত্যাদি বা অনুরূপ কোনও বস্তু যাতে ওড়াতে না পারে, সেই বিষয়ে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য জনস্বার্থে বিশেষভাবে অনুরোধ করা হলো।

/সিএ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে মেট্রোরেলে দিনে দেড় লাখের বেশি যাত্রী
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম