স্কয়ার গলফ টুর্নামেন্ট শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২০আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪, ১৯:২০

তিন দিনব্যাপী ২২তম স্কয়ার গলফ টুর্নামেন্ট-২০২৪ শুরু হয়েছে। শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) ঢাকা সেনানিবাসের কুর্মিটোলা গলফ ক্লাবে এই টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। টুর্নামেন্টে দেশি-বিদেশি ৬০০ খেলোয়াড় অংশ নেবেন।

সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন।

মিজানুর রহমান শামীম বলেন, এ ধরনের প্রতিযোগিতা আয়োজক দেশের গলফ অঙ্গনের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আন্তবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, স্কয়ার গলফ টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে কুর্মিটোলা গলফ ক্লাবের ভাইস প্রেসিডেন্ট এবং মাস্টার জেনারেল অব দি অর্ডিন্যান্স মেজর জেনারেল মোহাম্মদ শাহীনুল হক, ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, স্পনসর, কুর্মিটোলা গলফ ক্লাবের সদস্যরা উপস্থিত ছিলেন।

/জেইউ/এনএআর/
সম্পর্কিত
সবার দায়িত্বশীল ভূমিকায় গড়ে উঠবে কাঙ্ক্ষিত বাংলাদেশ: প্রধানমন্ত্রী
খাগড়াছড়িতে দুই দলের গোলাগুলির পর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার
দেশ স্থিতিশীল, ব্যারাকে ফিরছে সেনাবাহিনী, স্মরণ রাখবে জাতি: সেনাপ্রধান
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম