ঢাকার দক্ষিণের এক প্রবেশমুখ বন্ধ থাকবে ১৬ দিন, বিকল্প পথের নির্দেশনা

বাংলা ট্রিবিউন ডেস্ক
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১০আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০১:১০

রাজধানীতে দক্ষিণাঞ্চলের অন্যতম প্রবেশমুখ পোস্তগোলা সেতু (বুড়িগঙ্গা সেতু-১) দিয়ে টানা ১৬ দিন যান চলাচল বন্ধ থাকবে। এই সময় সেতুটির দুটি গার্ডারের মেরামত ও রেট্রো ফিটিংয়ের কাজ করা হবে। এর মধ্যে ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত; এই ১৬ দিন সেতুটি দিয়ে ভারী যানবাহন চলাচল করতে পারবে না। তবে বাস ও হালকা যানবাহনের জন্য পাঁচ দিন বন্ধ থাকবে।

এই সময়টাতে মহাসড়কে চলাচলকারী যানবাহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে বলেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদফতর। এরইমধ্যে এ বিষয়ে অধিদফতরের ঢাকা জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর কার্যালয় থেকে একটি গণবিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

সওজের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. সবুজ উদ্দিন খান সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (এন-৮: ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ে) মহাসড়কের তৃতীয় কিলোমিটারে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী বুড়িগঙ্গা সেতু-১ এর (পোস্তগোলা সেতু) দুটি গার্ডারের মেরামত ও রেট্রোফিটিং কাজ করা হবে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এই মেরামত কাজের জন্য আগে ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মার্চ তারিখ নির্ধারণ করা হলেও এসএসসি পরীক্ষার জন্য তা পরিবর্তন করা হয়। নতুন নির্ধারিত ২২ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত সময়ে সেতুটি দিয়ে ট্রাক-পিকআপ ভ্যান, কাভার্ডভ্যান, কনটেইনারবাহী লরিসহ সবধরনের ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। আর ২৪ ও ২৬ ফেব্রুয়ারি এবং ১, ৪ ও ৮ মার্চ- এই পাঁচ দিন বাস, মাইক্রোবাস, প্রাইভেটকার, সিএনজি, অটোরিকশাসহ সবধরনের হালকা যানবাহন চলাচলও বন্ধ থাকবে। এই পাঁচ দিন সবাইকে বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ করা হয়েছে।

ভারী যানবাহন ও বড় বাসের জন্য বিকল্প সড়কের নির্দেশনাও দিয়েছে সওজ। এতে বলা হয়েছে, যাত্রাবাড়ী থেকে ছেড়ে আসা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়কগামী যানবাহন ধোলাইপাড় বাসস্ট্যান্ড ও বাবুবাজার সেতু ব্যবহার করে তেঘড়িয়া ইন্টারসেকশন হয়ে মহাসড়কে প্রবেশ করবে। আর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মহাসড়ক হতে যাত্রাবাড়ীগামী যানবাহন তেঘড়িয়া ইন্টারসেকশন-বাবুবাজার সেতু ব্যবহার করে ধোলাইপাড় হয়ে যাত্রাবাড়ী প্রবেশ করবে।

ছবি: সওজের গণবিজ্ঞপ্তি

সেইসঙ্গে গাবতলী থেকে ছেড়ে আসা দক্ষিণ অঞ্চলগামী যানবাহনগুলো পাটুরিয়া দৌলতদিয়া ফেরীঘাট হয়ে যাতায়াত করবে। আর দেশের পূর্বাঞ্চল বা দক্ষিণ পূর্বাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চল বা দক্ষিণ পশ্চিমাঞ্চলগামী যানবাহনগুলো চাঁদপুর-শরীয়তপুর ফেরিঘাট হয়ে যাতায়াত করবে। এছাড়া দেশের উত্তরাঞ্চল হতে ছেড়ে আসা দক্ষিণাঞ্চলগামী যানবাহনগুলো বঙ্গবন্ধু সেতু হয়ে যাতায়াত করবে।

আর মাইক্রোবাস, প্রাইভেট কার, সিএনজি, অটোরিকশাসহ হালকা যানবাহনের জন্য নির্দেশনায় বলা হয়েছে, পদ্মা সেতু হতে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামমুখী যানবাহন শ্রীনগর-মুন্সীগঞ্জ- মুক্তারপুর সেতু- তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মদনপুর সড়ক ব্যবহার করতে পারবে। আর সিলেট, চট্টগ্রাম হতে পদ্মা সেতুমুখী যানবাহন মদনপুর হতে তৃতীয় শীতলক্ষ্যা সেতু- মুক্তারপুর সেতু মুন্সীগঞ্জ- শ্রীনগর সড়ক ব্যবহার করতে পারবে।

এছাড়া পদ্মাসেতু হতে ঢাকাগামী যানবাহন শ্রীনগর দোহার-নবাবগঞ্জ-কেরানীগঞ্জ (আর-৮২০) সড়ক, তুরাগ-রোহিতপুর (জেড-৫০৬৯), আব্দুল্লাহপুর- রাজাবাড়ী বাজার- কোনাখোলা মোড়-বসিলা সেতু- মোহাম্মদপুর সড়ক ব্যবহার করতে পারবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম