বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ারফোর্সের যৌথ মহড়া শুরু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৪৯

বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধুতে ‍শুরু হয়েছে ১০ দিনের ‘এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪’ শীর্ষক যৌথ মহড়া। সশস্ত্র বাহিনী বিভাগের নির্দেশনা ও বাংলাদেশ বিমান বাহিনীর ব্যবস্থাপনায় যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের অংশগ্রহণে এই মহড়া হচ্ছে।

সোমবার (১৯ ফেব্রুয়ারি)  এ মহড়ার উদ্বোধনী অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধু ঘাঁটির এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. বদরুল আমিন উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর) জানায়, এই মহড়ায় মূলত আপদকালীন ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলার অনুশীলন করা হবে। একইসঙ্গে বাংলাদেশ বিমান বাহিনীর পরিবহন বিমানগুলোর সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করার উদ্দেশ্যেও বিভিন্ন ধরনের অনুশীলন করা হবে। এই মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনীর একটি সি-১৩০জে এবং প্যাসিফিক এয়ার ফোর্সের দুইটি সি-১৩০জে পরিবহন বিমান অংশ নিচ্ছে। এছাড়াও বাংলাদেশ বিমান বাহিনীর একটি এএন-৩২ পরিবহন বিমানকে ওই মহড়ায় অংশগ্রহণের জন্য প্রস্তুত রাখা হয়েছে।

এক্সারসাইজ কোপ সাউথ-২০২৪-এ বিমান বাহিনীর ২৫০ জন ও যুক্তরাষ্টের প্যাসিফিক এয়ার ফোর্সের ৭৮ জন সদস্য অংশ নেবেন। বাংলাদেশ বিমান বাহিনীর ১২ জন প্যারাট্রুপারের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী থেকে ৩০ জন (১১ জন ফ্রি ফলার ও ১৯ জন স্ট্যাটিক জাম্পার) ও বাংলাদেশ নৌবাহিনী থেকে ৪০ জন প্যারাট্রুপার এ মহড়ায় অংশ নেবেন।

এ মহড়ায় বাংলাদেশ বিমান বাহিনী ও যুক্তরাষ্ট্রের প্যাসিফিক এয়ার ফোর্সের মধ্যে আন্তঃসক্ষমতা বৃদ্ধি, প্রশিক্ষণ বিনিময়, প্রশিক্ষণকালীন ব্যবহৃত বিভিন্ন যন্ত্রপাতির কার্য উপযোগিতা মূল্যায়ন এবং তার উন্নত ব্যবহারের পরামর্শ গ্রহণ, ভবিষ্যতে এই কার্যক্রমে বাংলাদেশ বিমান বাহিনীর যে সব যন্ত্রপাতির প্রয়োজন হবে তা নির্ণয় এবং পরিবহন বিমানের উন্নত রক্ষণাবেক্ষণের বিভিন্ন কার্য পদ্ধতিসহ বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হবে।

/জেইউ/এফএস/
সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে বিমানবাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ
কুচকাওয়াজ শেষে সশস্ত্র বাহিনীর প্রশংসায় প্রধানমন্ত্রী
ভোটের মাঠে সারা দেশে ৯ লাখ সদস্যের নিরাপত্তা বলয়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম