জমে উঠেছে অমর একুশে বইমেলা। মেলায় বাড়ছে বইপ্রেমীদের ভিড়। প্রতিদিনই আসছে নতুন বই, পাশাপাশি থাকছে আগের বছরগুলোতে প্রকাশিত বইও। দিনভর মেলাপ্রাঙ্গনে প্রিয় লেখকদের বই নিয়ে পাঠকদের আলোচনা ও উচ্ছ্বাস থাকে।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বইমেলার ১৯তম দিন নতুন বই এসেছে ১১৫টি। বাংলা একাডেমি সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন বই নিয়ে আগামী প্রকাশনীর বিক্রয়কর্মী শাহেদ শাহরিয়ার বলেন, আমাদের এখানে মুক্তিযুদ্ধ নিয়ে বই বেশি থাকে। এবারও মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু নিয়ে বই এসেছে আমাদের। বইগুলো পাঠক-ক্রেতাদের মধ্যে ভালো সাড়া ফেলেছে।
চেনা নগরে, অচিন সময়ে
লেখক: সরোজ মেহেদী
বিষয়: ভ্রমণ
প্রচ্ছদ: মোস্তাফিজ কারিগর
মূল্য: ৪৪০ টাকা।
প্রকাশনী: উৎস প্রকাশন।
সাইবার অপরাধনামা
লেখক: আরিফ মঈনুদ্দিন
বিষয়: প্রযুক্তি
প্রচ্ছদ: মো. সাইফুল ইসলাম
মূল্য: ২৬০ টাকা
প্রকাশনী: অদম্য প্রকাশ
দাঙ্গার গল্প
সম্পাদক: উষা গওহর
বিষয়: প্রবন্ধ
প্রচ্ছদ: সব্যসাচী হাজরা
মূল্য: ৬০০ টাকা
প্রকাশনী: কথা প্রকাশ
শরণার্থীর জবানবন্দি: ১৯৭১
লেখক: পপি দেবি থাপা
বিষয়: মুক্তিযুদ্ধ
প্রচ্ছদ: ইব্রাহিম মণি
মূল্য: ৫০০ টাকা
প্রকাশনী: পাঞ্জেরি পাবলিকেশন্স
একাত্তরের বীরগাঁথা
লেখক: আতাউল করিম
বিষয়: মুক্তিযুদ্ধ
প্রচ্ছদ: রজত ও অলঙ্কার
মূল্য: ২০০ টাকা।
প্রকাশনী: ছোটদের সময়
ইসলামের ঐতিহাসিক ভূমিকা
অনুবাদ: বদিউর রহমান
বিষয়: ইতিহাস
মূল্য: ১৯০ টাকা
প্রকাশনী: ঐতিহ্য
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির শতবর্ষ
লেখক: সুপা সাদিয়া
বিষয়: বঙ্গবন্ধু
প্রচ্ছদ: ধ্রুব এষ
মূল্য: ৩৩০ টাকা
প্রকাশনী: ঐতিহ্য









