‘স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে’ দক্ষ উদ্যোক্তাদের বহাল রাখার দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৬আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৪, ১৭:১৬

গত ১৫ ফেব্রুয়ারি ডাক অধিদফতর এক প্রজ্ঞাপনের মাধ্যমে সারা দেশের সব পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা নিযুক্তি বাতিল করে। এর প্রতিবাদে মানববন্ধন করেছেন বাংলাদেশ পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের সদস্যরা। ডাক বিভাগের পোস্ট ই-সেন্টারের ‘স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্টে’ সক্রিয় দক্ষ উদ্যোক্তাদের স্ব পদে বহালের দাবি জানিয়েছেন তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, আমরা পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তারা ২০১৪ সাল থেকে পোস্ট ই-সেন্টার ফর রুরাল কমিউনিটি প্রকল্পের মাধ্যমে ডাক অধিদফরের মাধ্যমে নিযুক্ত হয়ে ভিশন'২১ বাস্তবায়নের জন্য কাজ শুরু করি। প্রাথমিক পর্যায়ে সারাদেশে ৮ হাজার ৫০০ পোস্ট ই-সেন্টার স্থাপিত হয়। প্রত্যেক পোস্ট ই-সেন্টারে যাচাই-বাছাই এবং পরীক্ষার মাধ্যমে একজন করে উদ্যোক্তা নিয়োগ করা হয়।

প্রধানমন্ত্রীর ‘চাকরি করবো না, চাকরি দেবো’ এই বার্তাকে বাণী হিসাবে গ্রহণ করে ১০ বছর ধরে তারা উদ্যোক্তা হিসেবে গ্রামীণ জনগণকে ডিজিটাল সেবা দিয়ে আসছেন দাবি করে বক্তরা বলেন, আমাদের কোনও বেতন-ভাতা নেই। এরপরও নিযুক্তির শর্ত অনুযায়ী ডিজিটাল সেবা দেওয়ার বিনিময়ে অর্জিত আয়ের ১০ শতাংশ সরকারি কোষাগারে জমা দিয়ে থাকি। আমরা গত চার বছরে প্রায় ১০ কোটি টাকা রাজস্ব জমা দিয়েছি।

তারা আরও বলেন, গত ১৫ ফেব্রুয়ারি ডাক অধিদফতর দেশের সব পোস্ট ই-সেন্টারের উদ্যোক্তা নিযুক্তি বাতিল করায় সংশ্লিষ্ট উদ্যোক্তা ও তাদের পরিবারের ওপর বিপর্যয় নেমে এসেছে। তাই অতীত কৃতিত্বের ওপর ভিত্তি করে সক্রিয় ও দক্ষ উদ্যোক্তাদের ‘স্মার্ট পোস্টাল সার্ভিস পয়েন্ট’ এর উদ্যোক্তা হিসেবে স্ব-পদে বহাল রাখার দাবি জানাচ্ছি। পাশাপাশি অদক্ষ, নিষ্ক্রিয় ও শূন্য উদ্যোক্তার স্থানে নতুন উদ্যোক্তা নিয়োগের দাবি জানাচ্ছি।

এ সময় বাংলাদেশ পোস্ট ই-সেন্টার উদ্যোক্তা ফোরামের সভাপতি দিপায়ন সুশীল, সাধারণ সম্পাদক এস এম মাজেদুল ইসলাম, সহ-সভাপতি ইব্রাহীম সবুজ, যুগ্ম সাধারণ সম্পাদক বি কে পাল, প্রচার সম্পাদক ফুয়াদসহ পোস্ট ই-সেন্টারের অর্ধশত উদ্যোক্তা উপস্থিত ছিলেন।

/এএজে/এফএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম