ফকিরাপুলে আবাসিক হোটেল থেকে ঠিকাদারের মরদেহ উদ্ধার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মার্চ ২০২৪, ১২:৪২আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১২:৪২

রাজধানীর ফকিরাপুল এলাকার নিউ ইস্টার্ন আবাসিক হোটেল থেকে রঞ্জিত চাকমা (৪৫) নামে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৪ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে খবর পেয়ে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজের (ঢামেক) মর্গে পাঠিয়েছে।

মতিঝিল থানার এসআই পঙ্কজ জানান, সোমবার (৪ মার্চ) দুপুর ২টায় রাজধানীর মতিঝিল এলাকার ফকিরাপুল নিউ ইস্টার্ন আবাসিক হোটেলের ৬০৭/সি নাম্বার রুমে ওঠেন রঞ্জিত চাকমা (৪৫)। পরিচয় হিসেবে নিজেকে ঠিকাদার উল্লেখ করেন। তার বাবার নাম হেমন্ত লাল চাকমা। রাঙামাটির কোতয়ালি থানার জিপতলী চেয়ারম্যান পাড়ায় বাড়ি।

রাতে তার পাশের রুমের লোকজন ডাকাডাকি করলে কোনও সাড়া শব্দ না পেয়ে তারা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত দেড়টার দিকে পুলিশ গিয়ে রুমের দরজা ভেঙ্গে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢামেকে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা দিলে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়।

/এআইবি/জেইউ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম