এসআরএফবি সভাপতি ফারুক, সাধারণ সম্পাদক আফরিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৫ মার্চ ২০২৪, ১৯:০৯আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৯:১২

শিপিং রিপোর্টার্স ফোরাম বাংলাদেশ (এসআরএফবি) এর সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক বাংলাদেশ কণ্ঠের সম্পাদক ফারুক খান এবং পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বিটিভির সিনিয়র রিপোর্টার আফরিন জাহান।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় একটি রেস্টুরেন্টে দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে অনুষ্ঠিত নির্বাচনে ২০২৪-২০২৫ সেশনের জন্য ১৩ সদস্যের নির্বাহী কমিটির সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচিত অন্যরা হলেন-সহ সভাপতি হাবিব রহমান (একাত্তর টেলিভিশন), যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম সবুজ (চ্যানেল টোয়েন্টিফোর), অর্থ সম্পাদক শামছুল ইসলাম (নয়াদিগন্ত), সাংগঠনিক সম্পাদক মাহমুদ রাকিব (এখন টেলিভিশন), দফতর সম্পাদক ফয়সাল আহমেদ (দ্য বিজনেস স্ট্যান্ডার্ড) এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে মেসবাহ উল্লাহ শিমুল (ভয়েস সেভেন নিউজ)। এছাড়া নির্বাহী সদস্য পদে কাজী জেবেল (যুগান্তর), রাশেদ আলী (একুশে টেলিভিশন), আশীষ কুমার সেন (দৈনিক জনতা), রতন চন্দ্র বালো (আমার বার্তা) নির্বাচিত হন। সদস্যের শূন্য একটি পদ নির্বাহী কমিটি কো-আপ্ট করবে।

তিন নির্বাচন কমিশনার মোস্তফা কাজল (বাংলাদেশ প্রতিদিন), শফিকুল ইসলাম (বাংলা ট্রিবিউন) ও কামাল হোসেন তালুকদার (বিডি নিউজ) নির্বাচন পরিচালনা করেন।

এর আগে দ্বি-বার্ষিক সাধারণ সভায় বিগত দুই বছরের আয়-ব্যয়সহ যাবতীয় প্রতিবেদন উপস্থাপন করা হয়। সংগঠনের সাধারণ সম্পাদক আফরিন জাহানের সঞ্চালনায় সাধারণ সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি কাজী জেবেল। এ সময় অর্থ সম্পাদক শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আফরিন জাহান নিজ নিজ প্রতিবেদন উপস্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাস হয়।

/এসআই/আরআইজে/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
জনতুষ্টি নয়, দীর্ঘমেয়াদি স্বার্থে সিদ্ধান্ত নিচ্ছে সরকার: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম