রেস্তোরাঁয় ডিএনসিসির অভিযান: অগ্নিনিরাপত্তা ব্যবস্থা না থাকায় সিলগালা ও জরিমানা 

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ০১:৩৮আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০১:৩৮

বিভিন্ন রেস্তোরাঁয় অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় দুইটি রেস্তোরাঁ সিলগালা করেছে। শুধু তাই না, আবাসিক এলাকায় বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা, ট্রেড লাইসেন্স নবায়ন না থাকা ও অস্বাস্থ্যকর খাবার বিক্রি করায় আটটি রেস্তোরাঁয় মোট ১ লাখ ৫৪ হাজার টাকা জরিমানা আদায় করেছে ডিএনসিসি।

মঙ্গলবার (০৫ মার্চ) ডিএনসিসির আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গুলশান, মিরপুর ও উত্তরা এলাকার বেশ কিছু রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ঝুঁকি পরিদর্শনপূর্বক এই মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

ডিএনসিসির অঞ্চল ৩-এর অন্তর্গত গুলশান ও ভাটারা এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জুলকার নায়ন। অভিযান পরিচালনাকালে গুলশান-১ এলাকায় একটি চাইনিজ রেস্তোরাঁয় অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় রেস্তোরাঁটি সিলগালা করা হয়েছে এবং আবাসিক এলাকায় অবৈধভাবে বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিচালনা করায় অন্য একটি রেস্তোরাঁকে এক লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

এছাড়া মেয়াদ উত্তীর্ণ খাবার পাওয়ায় এবং দায় স্বীকার না করায় একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়। এছাড়াও অভিযানে মাদানি অ্যাভিনিউ ও ভাটারা এলাকায় প্রায় ১.৫ কিলোমিটার রাস্তা ও ফুটপাথ অবৈধ দখলমুক্ত করা হয়েছে।

অঞ্চল ২-এর অন্তর্গত মিরপুরের রুপনগর এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. জিয়াউর রহমান। অভিযানে একটি রেস্তোরাঁয় অগ্নি নিরাপত্তা ব্যবস্থা না থাকায় রেস্তোরাঁটি সিলগালা করে দেওয়া হয়েছে। এছাড়াও ট্রেড লাইসেন্স নবায়ন না থাকায় আরও ৩টি রেস্তোরাঁকে মোট ৯ হাজার টাকা জরিমানা করেছেন তিনি।

অঞ্চল-০৬ এর অন্তর্গত উত্তরা সেক্টর-১২ এলাকায় অভিযান পরিচালনা করেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুজ্জামান।  ৪টি রেস্তোরাঁয় যথাযথ অগ্নি নির্বাপক ব্যবস্থা না থাকায় এবং অপরিচ্ছন্ন ও বাসি খাবার বিক্রি করায় মোট ৩৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

অঞ্চল ১-এর অন্তর্গত উত্তরা সেক্টর ৭-এর ৫ নম্বর রোডে বিএনএস সেন্টার শপিং মলে অভিযান পরিচালনা করেন ডিএনসিসির নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাহমুদুল হাসান। অভিযান পরিচালনায় উপস্থিত ছিলেন ফায়ার সার্ভিসের প্রতিনিধিবৃন্দ। শপিং মলটিতে ফায়ার সার্ভিসের পর্যবেক্ষণ অনুযায়ী দ্রুত সময়ের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নিমিত্তে অঙ্গীকার গ্রহণ করা হয়েছে। এসময় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা প্রদান করা হয়েছে।

/জেডএ/এসএইচএম/
সম্পর্কিত
দিয়াবাড়ি অস্থায়ী পশুর হাটে ক্ষয়ক্ষতি নিরূপণে ডিএনসিসির কমিটি গঠন
ডেঙ্গু প্রতিরোধে প্রধানমন্ত্রীর ৪৮ ঘণ্টার আল্টিমেটাম শেষ, অগ্রগতি কতটা
সড়কে কোরবানির বর্জ্য: প্রধানমন্ত্রীর নির্দেশে দুই সিটি কর্মকর্তা বরখাস্ত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম