গুলশানে বহুতল ভবন থেকে পড়ে শ্রমিকের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ মার্চ ২০২৪, ০৩:০১আপডেট : ০৬ মার্চ ২০২৪, ০৩:০১

রাজধানীর গুলশান ২ এলাকায় নির্মাণাধীন বহুতল ভবন থেকে পড়ে রশিদুল ইসলাম (৪০) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। পেশায় তিনি রুফস অপেরেটর ছিলেন। মঙ্গলবার (৫ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটেছে।

সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে দুপুর সাড়ে বারোটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ১০২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট গুলশান থানাকে অবগত করা হয়েছে।

হাসপাতালে নিয়ে আসা সহকর্মী রাকিব মিয়া বলেন, গুলশানে বোরাক রিয়েল স্টেটের অ্যাপ্র পলিশ প্রজেক্টের নির্মাণাধীন বিশ তলা ভবনে কাজ করছিলেন রশিদুল। সেসময় রুপস দিয়ে নিজ থেকে সিমেন্ট উঠানোর সময় রুপসসহ তিনি নিচে পড়ে যান। পরে সেখান থেকে তাকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় মারা যান।

মৃত রশিদুল রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার জয়নাল আবেদীনের ছেলে।

/এআইবি/কেএইচ/এসএইচএম/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম