ঢাকা আইনজীবী সমিতির ভবনে আগুন

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৬ মার্চ ২০২৪, ১৮:০৪আপডেট : ০৬ মার্চ ২০২৪, ১৮:০৪

ঢাকা আইনজীবী সমিতির ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন লাগার কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস কর্মীদের প্রচেষ্টায় তা নিয়ন্ত্রণে আসে। বুধবার (৬ মার্চ) বিকাল ৪টা ৫৩ মিনিটের দিকে এ ঘটনা ঘটে।

ঢাকা আইনজীবী সমিতির ক্যাশিয়ার আব্দুর রশিদ আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, অফিস চলাকালীন সময়ে আগুন লাগার ঘটনা শুনতে পাই। পরে ঘটনাস্থলে গিয়ে দেখি খুব একটা ক্ষতি হয়নি। ১০ থেকে ১৫ মিনিটের মধ্যে আগুন নিভে যায়। ঠিক কী কারণে আগুন লেগেছে তা আমরা এ মুহূর্তে সঠিকভাবে বলতে পারবো না।

ফায়ার সার্ভিস কর্মী মাহমুদুল হাসান বলেন, এর আগেও এখানে তিনবার আগুন লাগার ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সিগারেটের আগুন থেকে এর সূত্রপাত হতে পারে। তবে এ ঘটনায় কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

/এআই/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম