কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ মার্চ ২০২৪, ১৯:০৮আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৮:৪১

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে কুষ্টিয়া পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সাম্মিয়ারা পারভীন ও তার স্বামী কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান আতার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

সোমবার (১১ মার্চ) কুষ্টিয়ার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি দায়ের করেন দুদকের সহকারী পরিচালক নীল কমল পাল।

মামলার এজাহারে জানা যায়, কুষ্টিয়া সদরের ৪ নম্বর পৌর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছা. সাম্মিয়ারা পারভীন (৪২) দুদকে দাখিল করা তার সম্পদ বিবরণীতে তিন লাখ ৬৫ হাজার ৪৬৮ টাকার সম্পদের ভিত্তিহীন বা মিথ্যা তথ্য দিয়ে গোপন করেছেন এবং জ্ঞাত আয়ের সঙ্গে ৬৩ লাখ ৬৬ হাজার ৫৭৪ টাকার অসঙ্গতিপূর্ণ সম্পদ অর্জন ও দখলে রেখে দুর্নীতি দমন কমিশন আইনে শাস্তিযোগ্য অপরাধ করেছেন। এ ধরণের অপরাধ সংঘটনে সাম্মিয়ারা পারভীনের স্বামী কুষ্টিয়া সদর উপজেলা চেয়ারম্যান মো. আতাউর রহমান (আতা) (৪৭) সহায়তা করে দণ্ডবিধি'র ১০৯ ধারায় শাস্তিযোগ্য অপরাধ করেছেন। যে কারণে তাদের দুজনকে আসামি করে মামলাটি দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন দুদকের উপ-পরিচালক ও জনসংযোগ কর্মকর্তা মো. আকতারুল ইসলাম।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম