মেক্সিকোতে ‘বাংলাদেশ ইন ফ্রেমস’ প্রদর্শনীর উদ্বোধন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৪, ১৫:০৮আপডেট : ১৪ মার্চ ২০২৪, ১৫:১৩

মেক্সিকোর কেরেতারো রাজ্যের শিল্প যাদুঘরে আট সপ্তাহব্যাপী ‘বাংলাদেশ ইন ফ্রেমস’ শীর্ষক এক আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয়েছে। এর মধ্যে দিয়ে কেরেতারোর সঙ্গে বাংলাদেশের সাংস্কৃতিক মেলবন্ধনের প্রথম মাইলফলক উন্মোচিত হলো।

জাদুঘরের পরিচালক আন্তোনিও আরেইয়ে বারকুয়েত, কেরেতারো রাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক ও সরকারি উদ্ভাবনের সমন্বয়ক নুরী গঞ্জালেজ রিভাস এবং সাংস্কৃতিক সচিব মার্সেলা হারবার্ট পাস্কেরাসহ প্রায় ৩০ জন স্থানীয় অতিথিদের নিয়ে মেক্সিকোতে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত আবিদা ইসলাম প্রদর্শনীটির উদ্বোধন করেন।

পরিচালক আন্তোনিও আরেইয়ে বারকুয়েত তার বক্তব্যে বলেন, ‘এই প্রদর্শনীটির মাধ্যমে বাংলাদেশ দূতাবাস ও কেরেতারোর স্থানীয় সরকারের মধ্যে পারস্পরিক সহযোগিতার দ্বার উন্মোচিত হলো।’ এ সময় তিনি দুই দেশে্র মধ্যেকার সাংস্কৃতিক বিনিময়ের প্রতি গুরুত্ব আরোপ করেন।

কেরেতারো রাজ্যের আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক সমন্বয়ক নুরি গঞ্জালেস দূতাবাসের সব উদ্যোগে তার সরকারের সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।

বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত বছরের ৭ ফেব্রুয়ারি থেকে ৭ মার্চ মেক্সিকো সিটির রিফর্মার পাসেও দে লাস কালচারাল আমিগাস সড়কে এই আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ওই বছরের সেপ্টেম্বরে প্রদর্শনীটি অনুষ্ঠিত হয় মেক্সিকোর কোলিমা রাজ্যের কোলিমা বিশ্ববিদ্যালয়ের পাঁচটি ক্যাম্পাসে। বর্তমানে প্রদর্শনীর তৃতীয় পর্বটি কেরেতারো রাজ্যে আগামী ১২ মে পর্যন্ত চলবে।

প্রদর্শনীতে বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য, সংস্কৃতি, আর্থ-সামাজিক কার্যক্রম, নারীর ক্ষমতায়নসহ জাতীয় উন্নয়নের অগ্রযাত্রার জন্য গুরুত্বপূর্ণ ৪১টি আলোকচিত্র স্থান পেয়েছে। প্রখ্যাত আলোকচিত্রী মুস্তাফিজ মামুন ও আব্দুল মোমিনের একাধিক আলোকচিত্র প্রদর্শনীতে এক অনন্য মাত্রা যোগ করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

/এসএসজেড/আরকে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম