‘বাবা আর বাসায় ফিরলেন না’

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ মার্চ ২০২৪, ২২:২৭আপডেট : ১৪ মার্চ ২০২৪, ২২:২৭

রাজধানীর খিলগাঁও খিদমা হাসপাতাল-সংলগ্ন রেলগেট এলাকায় ট্রেন থেকে নামতে গিয়ে কাটা পড়ে মো. মনিরুল ইসলাম (৫৫) নামের এক পোশাকশ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত অবস্থায় মনিরুলকে উদ্ধার করে সন্ধ্যা ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ঢামেক হাসপাতালে নিয়ে আসা দুই পথচারী মোহাম্মদ তানভীর ও উলিউল্লাহ জানান, খিলগাঁও খিদমা হাসপাতাল-সংলগ্ন রেলগেট এলাকায় কমলাপুরগামী ট্রেন থেকে নামতে গিয়ে পা কাটা পড়ে গুরুতর আহত হন মনিরুল। পরে সেখান থেকে রক্তাক্ত অবস্থায় আমরা দুজন তাকে হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর শুনে ঢামেকে ছুটে যান মৃত মনিরুলের স্ত্রী সুফিয়া বানু ও ছেলে সাব্বির হোসেন। সাব্বির বলেন, আমার বাবা জয়দেবপুরে অবস্থিত ইপোক গার্মেন্টসের কাটিং ম্যানেজার। জয়দেবপুর থেকে ট্রেনে চড়ে ঢাকায় ফিরছিলেন। পরে সন্ধ্যায় খবর পাই তিনি দুর্ঘটনার স্বীকার হয়েছেন। ঢামেক হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। 

সাব্বির আরও বলেন, বিকাল ৫টার দিকে আমি বাবাকে ফোন দিয়েছিলাম। তখন বলেছিলেন আমি ট্রেনে বিমানবন্দর এলাকা পর্যন্ত এসেছি, কিছুক্ষণের মধ্যেই বাসায় চলে আসবো। কিন্তু বাবা আর বাসায় ফিরলেন না।

মৃত মনিরুল ইসলাম কুষ্টিয়ার মিরপুর উপজেলার বহরবাড়িয়া গ্রামের মৃত ফজলুল হকের ছেলে। বর্তমানে রামপুরা টিভি সেন্টার এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। দুই ছেলে ও এক মেয়ের জনক ছিলেন তিনি।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের