গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে নিহত বেড়ে ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
১৬ মার্চ ২০২৪, ১২:৩৪আপডেট : ১৬ মার্চ ২০২৪, ১২:৩৪

গাজীপুরের সিলিন্ডারের গ্যাস থেকে লাগা আগুনের ঘটনায় মো. মুনসুর আলী আকন্দ (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মার্চ) সকালে তার মৃত্যু হয়। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে দুজনে। 

শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, তার শরীরের শতভাগ দগ্ধ হয়েছিল। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ৮টায় তার মৃত্যু হয়।

রাজশাহী জেলার, বগুড়া শিবগঞ্জ উপজেলার সালদাহ উত্তরপাড়া গ্রামের আফছার আলী আকন্দ। তিনি পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বর্তমানে কালিয়াকৈরে টপ স্টার নামক এলাকায় থাকতেন। ঘটনার সময়ে তিনি কাজ শেষে বাসায় ফিরছিলেন। তার স্ত্রীর নাম দিনা আক্তার দুই মেয়ের জনক ছিলেন তিনি। 

এর আগে শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫)। চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে ২৯ জন চিকিৎসাধীন রয়েছেন। 

তার আগে আগে ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে কমপক্ষে দগ্ধ হন ৩৫ জন।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ঈদের ছুটিতে রাজধানীতে ১৫ জনের অস্বাভাবিক মৃত্যু
রাজধানীতে পশু কোরবানি দিতে গিয়ে আহত ১৩০
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম