গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: চিকিৎসাধীন আরও দুজনের মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ মার্চ ২০২৪, ১২:০৩আপডেট : ১৭ মার্চ ২০২৪, ১২:০৩

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় আরিফুল ইসলাম (৩৮) ও মহিদুল খান (২৫) নামে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৫-এ।

রবিবার (১৭ মার্চ) ভোর সাড়ে ৫টায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান আরিফুল, সকাল পৌনে ৭টায় আইসিইউতে মারা যান মহিদুল খান।

বিষয়টি নিশ্চিত করে আবাসিক চিকিৎসক ডা. পার্থ শঙ্কর শংকর পাল বলেন, আরিফুল ইসলামের শরীরের ৭০ শতাংশ পুড়ে গিয়েছিল এবং মহিদুল খানের দগ্ধ হয়েছিল শরীরে ৯৫ শতাংশ।

রাজশাহী জেলার বাঘা উপজেলার আলাইপুর গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আরিফুল। তিনি লুগোস গার্মেন্টসের আয়রনম্যান হিসেবে কাজ করতেন। এক ছেলে ও এক মেয়ের জনক তিনি। এক ভাই ও দুই বোনের মধ্যে ছোট তিনি। স্ত্রী সুমি আক্তার ও সন্তানদের নিয়ে টপস্টার এলাকায় ভাড়া থাকতেন তারা।

মহিদুলেল বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর বেড়াকোলা খাপারা গ্রামে। তারা বাবা ছাবেদ খান। মহিদুল গার্মেন্টস জুট গোডাউনের শ্রমিক ছিলেন। তিনিও টপস্টার এলাকায় ভাড়া থাকতেন।

বিস্ফোরণের ঘটনায় মহিদুলের স্ত্রী নার্গিসও (২২) দগ্ধ হন। ৯০ শতাংশ পুড়ে যায় তার। তিনিও পোশাককর্মী। বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। এক ছেলের জনক ছিলেন মৃত মহিদুল।

এর আগে গতকাল শনিবার (১৬ মার্চ) শিশু তৈয়বা (৪) আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। একই দিনে সকাল সাড়ে ৮টার দিকে মারা যায় মো. মুনসুর আলী আকন্দ (৪৫)।

শুক্রবার (১৫ মার্চ) সকাল ১০টায় মো. সোলেমান মোল্লা (৪৫) চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বর্তমানে দগ্ধ ২৬ জন চিকিৎসাধীন রয়েছেন।

/এআইবি/কেএইচ/এনএআর/
সম্পর্কিত
আদ দ্বীন হাসপাতাল বন্ধ নাকি ত্রুটি সংশোধন, কী ব্যবস্থা নিচ্ছে সরকার
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
২০০ টাকায় দেখা যাবে বাংলাদেশ-অস্ট্রেলিয়া সিরিজ
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
‘ক্রিয়েটিভ ইকোনমি’ কী, কেন এত গুরুত্ব দিচ্ছে সরকার 
আসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
শিশু রামিসা হত্যা মামলাআসামিপক্ষের আইনজীবী নিয়ে সমালোচনা, যা বললেন মূসা কালিমুল্লাহ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী