বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দাবি শ্রমিকদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১৫:৪৬আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৫:৪৬

আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করাসহ ৫ দফা দাবি জানিয়েছেন এই শিল্পে কর্মরত শ্রমিকরা।

সোমবার (১৮ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের সামনে আয়োজিত এক মানববন্ধনে এসব দাবি জানান তারা। প্রাক-বাজেট সভায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া অ্যালায়েন্স (আত্মা) কর্তৃক বিড়ি শিল্পে শুল্ক বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে এই মানববন্ধনের আয়োজন করে বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশন।

মানববন্ধনে বক্তারা বলেন, দেশের প্রান্তিক শ্রমিকদের বড় একটি অংশ বিড়ি কারখানায় কাজ করে জীবিকা নির্বাহ করে। সমাজের অসহায়, হতদরিদ্র, স্বামী পরিত্যক্তা, বন্যা কবলিত জনগণ, শারীরিক বিকলাঙ্গসহ সুবিধা বঞ্চিত শ্রমিকদের অন্ন সংস্থানের একমাত্র মাধ্যম এই বিড়ি শিল্প। কিন্তু বিভিন্ন সময়ে দেশি-বিদেশি ষড়যন্ত্রে বিড়ি শিল্পে বারবার মাত্রাতিরিক্ত শুল্ক বৃদ্ধি করা হয়েছে।

গত ৮ ফেব্রুয়ারি প্রাক-বাজেট সভায় অ্যান্টি টোব্যাকো মিডিয়া এলায়েন্স বিড়ি শিল্পকে ধ্বংস করতে জাতীয় রাজস্ব বোর্ডকে প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে বৃদ্ধি করে ২৫ টাকা এবং সম্পূরক শুল্ক ৩০ শতাংশ থেকে ৪৫ শতাংশ করার প্রস্তাব দিয়েছে। যা দেশের লাখ লাখ সুবিধা বঞ্চিত শ্রমিকের অন্নসংস্থান বন্ধ করে দেওয়ার ষড়যন্ত্র। বিদেশি এজেন্ডা বস্তবায়ন করতে দেশীয় শিল্প ও শ্রমিকদের বিরুদ্ধে সব সময় অবস্থান নিয়ে আসছে আত্মা ও প্রজ্ঞা।

তারা আরও বলেন, বিড়ি শিল্প দেশীয় শ্রমিকবান্ধব শিল্প। অসম শুল্কের ভারে বিড়ি মালিকরা কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। ফলে বিড়ি কারখানায় নিয়োজিত শ্রমিকরা কর্ম হারিয়ে পরিবার নিয়ে মানবেতর জীবন যাপন করছে। সুতরাং বিড়ি শিল্প ও শ্রমিকদের টিকিয়ে রাখার স্বার্থে আগামী ২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা এবং প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করার দাবি জানাচ্ছি।

তাদের ৫ দফা দাবি

২০২৪-২৫ অর্থবছরের বাজেটে বিড়ির শুল্ক বৃদ্ধি না করা; প্রতি প্যাকেট বিড়ির মূল্য ১৮ টাকা থেকে ২ টাকা কমিয়ে ১৬ টাকা করা; বিড়ি এবং সিগারেটের অগ্রিম আয়করের বৈষম্য দূর করা; অনলাইন লাইসেন্সধারী বিড়ি ফ্যাক্টরিগুলোকে কমপক্ষে মাসে এক কার্টুন (৫ প্যাকেট) ব্যান্ডরোল উত্তোলন নিশ্চিত করা এবং নকল বিড়ি উৎপাদন ও বাজারজাতকরণের বিরুদ্ধে কঠোরভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিড়ি শ্রমিক ফেডারেশনে সভাপতি আমিন উদ্দিন বিএসসি, সাধারণ সম্পাদক মো. হারিফ হোসেন, সহ-সভাপতি নাজিম উদ্দিন, সহ-সভাপতি মো. সাদ আলী, সাংগঠনিক সম্পাদক মো. আক্তার হোসেন প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
এবার রুমিন ফারহানার বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ হেফাজতের
ছয় দফা দাবিতে নিষিদ্ধ ছাত্রলীগের মৌন মানববন্ধন
‘ভঙ্গুর রাষ্ট্র ব্যবস্থা ধর্ষণের বিচার করতে পারছে না’
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম