সাবেক এমপি শওকত চৌধুরীর বিরুদ্ধে দুদকের চার্জশিট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ মার্চ ২০২৪, ১৮:০৬আপডেট : ১৮ মার্চ ২০২৪, ১৮:৩৫

নীলফামারী-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দাখিলের অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের উপ-পরিচালক মো. জাহাঙ্গীর আলম আদালতে এ চার্জশিট দাখিল করবেন।

সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরীর বিরুদ্ধে ১১৮ কোটি ছয় লাখ ৯১ হাজার ৭৩৮ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। অভিযোগপত্রে (চার্জশিট) বলা হয়, সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী ২০১৭ সালের ১৪ জুন দুদকে সম্পদ বিবরণী দাখিল করেন। বিবরণীতে তিনি ১১৮ কোটি ছয় লাখ ৯১ হাজার ৭৩৮ টাকার সম্পদ গোপন করে মিথ্যা সম্পদ বিবরণী দাখিল করেন। একইসঙ্গে জ্ঞাত আয়বহির্ভূত ২৪ কোটি ৬৯ লাখ ৩৬ হাজার ৭২২ টাকার সম্পদ অর্জন ও দখলে রাখার অভিযোগে দুর্নীতি দমন কমিশন আইনের সংশ্লিষ্ট ধারায় চার্জশিট দাখিলের অনুমোদন দেন।

অভিযোগপত্রের আরও বলা হয়েছে, সাবেক সংসদ সদস্য মো. শওকত চৌধুরী ১৪৩টি দলিলে নীলফামারী, রংপুর, ঢাকা ও চট্টগ্রামে মোট ১৪ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৬৪৮ টাকার স্থাবর সম্পদ অর্জন করেন। এছাড়া তিনি একটি জিপ গাড়ি, সাতটি ট্রাক, দুটি কোম্পানির শেয়ার ক্রয়, ব্যাংকের স্থিতি ও ব্যবসার পুঁজিসহ ১১৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ২২৭ টাকার অস্থাবর সম্পদ অর্জন করেন। তিনি ১৪ কোটি ১২ লাখ ৫৬ হাজার ৬৪৮ টাকার স্থাবর সম্পদ এবং ১১৪ কোটি ৯৮ লাখ ৪৮ হাজার ২২৭ টাকার অস্থাবর সম্পদসহ মোট ১২৯ কোটি ১১ লাখ চার হাজার ৮৭৫ টাকার সম্পদ অর্জন করেন। এ সম্পদের মধ্যে তার দাখিল করা সম্পদ বিবরণীতে তিনি ১১৮ কোটি ছয় লাখ ৯১ হাজার ৭৩৮ টাকার সম্পদ গোপন করেছেন। এ সম্পদের বিপরীতে তিনি বৈধ আয়ের কোনও উৎস দেখাতে পারেননি।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
সর্বশেষ খবর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মামলাজট নিরসনের উদ্যোগ জোরদারের দাবি মন্ত্রীর
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
তীব্র গরমে ৪ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
বজ্রপাতে একদিনে ১২ জনের মৃত্যু
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি