রাজধানীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর আত্মহত্যার অভিযোগ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মার্চ ২০২৪, ১৫:২০আপডেট : ২১ মার্চ ২০২৪, ১৫:২০

রাজধানীর শ্যামপুর থানার পশ্চিম ধোলাইপাড়ে বাবার সঙ্গে অভিমান করে এস এম জাকারিয়া জামি (২৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে তার পরিবার। তিনি আহসানউল্লাহ ইউনিভার্সিটির বিবিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। 

বুধবার (২০ মার্চ) দিবাগত রাত দেড়টার দিকে এ ঘটনাটি ঘটে। স্বজনরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বৃহস্পতিবার (২২ মার্চ) ডিএমপির শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) ফজলুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বুধবার দিবাগত রাত ১২টার দিকে বাসার বাইরে বের হতে চেয়েছিলেন ওই শিক্ষার্থী। তার বাবা বারণ করেন। এ নিয়ে বাবার সঙ্গে তার কথা কাটাকাটি হয়। একপর্যায়ে অভিমান করে সবার অগোচরে নিজের রুমে ফ্যানের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস দেন জামি।’

এসআই ফজলুর রহমান আরও বলেন, ‘পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষে বৃহস্পতিবার দুপুরে ময়নাতদন্ত ছাড়াই শিক্ষার্থীর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা  হয়েছে।

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার রায়নগর গ্রামের মো. দেলোয়ার হোসেনের ছেলে জাকারিয়া

রাজধানীর পশ্চিম ধোলাইপাড়ে পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। এক ভাই এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়।

/এআইবি/কেএইচ/এপিএইচ/
সম্পর্কিত
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
আদাবরে ঢাবি শিক্ষার্থী অপহরণের ঘটনায় গ্রেফতার ৯
সর্বশেষ খবর
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম