সিভিল এভিয়েশন-১ এর সাবেক সহকারী প্রকৌশলী মো. নজরুল ইসলাম ও তার স্ত্রী মাসুদা ইসলামের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রবিবার (২৪ মার্চ) অবৈধ সম্পদ অর্জন ও দুদকে মিথ্যা তথ্য দেওয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক আল আমিন।
মামলার এজাহারে বলা হয়েছে, মাসুদা ইসলাম তার স্বামীর অবৈধভাবে অর্জিত সম্পদকে বৈধতা দিতে জ্ঞাত আয় বহির্ভূত ৪৯ লাখ ৩৭ হাজার ৭৩২ টাকার সম্পদ নিজ দখলে রেখেছেন। একইসঙ্গে দুদকে দাখিল করা সম্পদ বিবরণীতে ১৮ লাখ ১৪ হাজার ৬৭৪ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন, যা দুর্নীতি দমন আইন ও দণ্ডবিধিতে শাস্তিযোগ্য অপরাধ। এসব অপরাধে সহকারী পরিচালক আল আমিন রবিবার দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১ এ দায়ের করেন।









