মালিবাগে নির্মাণাধীন ভবনের পাশে মাটি ধসে শ্রমিকের মৃত্যু 

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
২৫ মার্চ ২০২৪, ০০:২৪আপডেট : ২৫ মার্চ ২০২৪, ০০:২৪

রাজধানীর মালিবাগ রেলগেইট সংলগ্ন একটি নির্মাণাধীন ভবনে কাজ করার সময়ে মাটি ধসে নির্মাণ কাজে ব্যবহৃত মেশিন সামগ্রী নিচে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। তার নাম নুর নবী নাঈম (২২)। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচ জন। 

রবিবার (২৪ মার্চ) বিকাল ৫টার দিকে এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে খিলগাঁও ফায়ার স্টেশনের সদস্যরা চাপা পড়া একজনকে উদ্ধার করে। সন্ধ্যা সোয়া ৬টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, সহকর্মীরা আহত আরও তিন জনকে হাসপাতালে নিয়ে আসেন। তারা হচ্ছেন, জিয়ারুল (২০) জয়েজ মিস্ত্রি, রাতুল প্রামানিক (১৮) ও ইস্কেভেটর অপারেটর সাদেকুল (২২)। তারা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত জিয়ারুল জানান, তারা ১০ থেকে ১২ জন মাটির নিচে ছিলেন। উপরে ছিলেন আরও কয়েক জন।
 
তিনি বলেন, আমরা ৩০ ফুট নিচ থেকে মেশিনে বালু বোঝাই করে দেই, আর তা মেশিনের মাধ্যমে টেনে উপরে তোলা হয়। হঠাৎ করে মাটি ধসে উপর থেকে ওই মেশিনটি সহ মাটির নিচে পড়ে যায়। এতে আমরা চাপা পড়ি।

নিহত মো নুর নবী নাঈম ক্রেন অপারেটর হেলপার ছিলেন। তিনি চট্টগ্রাম জেলার সীতাকুন্ডু উপজেলার ইয়াকুবনগর গ্রামে সিএনজি চালক সেলিম রেজার ছেলে। দুই ভাইয়ের মধ্যে সে বড়। বর্তমানে আশুলিয়া এলাকায় থাকতো। 

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম