হাইকোর্টের আদেশ জালিয়াতি: দুপচাঁচিয়া মেয়রের জামিন স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৫ মার্চ ২০২৪, ১৬:৩৪আপডেট : ২৫ মার্চ ২০২৪, ১৬:৩৪

উচ্চ আদালতের আদেশ জালিয়াতির অভিযোগের মামলায় বগুড়ার দুপচাঁচিয়া পৌর মেয়র মো. জাহাঙ্গীর আলমকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগের চেম্বার জজ আদালত। পাশাপাশি শুনানির জন্য ২৭ মার্চ দিন রেখেছেন চেম্বার আদালত।

দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে সোমবার (২৫ মার্চ) আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি মো. আশফাকুল ইসলাম এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন আইনজীবী মো. খুরশীদ আলম খান।

এর আগে ২০০৭ সালে তৎকালীন পৌর চেয়ারম্যান জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে দুদকে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়। সেই অভিযোগ অনুসন্ধান করে সত্যতা পাওয়ায় দুদক থেকে পৌর চেয়ারম্যান (পরবর্তীতে মেয়র) জাহাঙ্গীর ও পৌর সচিব কার্তিকের বিরুদ্ধে দুদক মামলা করে। মামলাটি চলমান থাকাকালে আসামি জাহাঙ্গীর ও কার্তিকের পক্ষে আদালতে একটি স্থগিতাদেশ জমা দেওয়া হয়। সেখানে দেখানো হয় যে, উচ্চ আদালত দুদকের ওই মামলা স্থগিত করেছেন। পরে সেই স্থগিতাদেশের বিষয়ে অনুসন্ধান করে জানা যায় উচ্চ আদালতের অন্য একটি মামলার নম্বর ব্যবহার করে জালিয়াতির মাধ্যমে ভুয়া স্থগিতাদেশ বগুড়ার আদালতে দাখিল করা হয়েছে।

বিষয়টি নজরে আসায় উচ্চ আদালতের নির্দেশে ২০২৩ সালের ১৩ মার্চ মেয়রসহ তিন জনের বিরুদ্ধে জালিয়াতির মামলা করা হয়। তদন্ত শেষে ২০২৩ সালের ২৫ অক্টোবর বগুড়ার সহকারী পরিচালক হাফিজুর রহমান তিন জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

এদিকে মামলার পর থেকে আত্মগোপনে থাকায় মেয়র জাহাঙ্গীরসহ তিন আসামির বাড়ির মালামাল দুপচাঁচিয়া থানা পুলিশ আদালতের নির্দেশে ক্রোক করে।

এ অবস্থায় ৭ মার্চ আত্মসমর্পণ করে জাহাঙ্গীর জামিন আবেদন করলে বগুড়ার সিনিয়র স্পেশাল জজ আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তিনি হাইকোর্টে জামিন আবেদন করলে ২১ মার্চ হাইকোর্ট জামিন দেন। এই জামিনাদেশ স্থগিত চেয়ে দুদক আপিল বিভাগে আবেদন করে।

/বিআই/আরআইজে/
সম্পর্কিত
এক মামলায় দীপু মনির জামিন, ছয়টিতে রুল
বিসিবি নির্বাচন অনুষ্ঠানে বাধা নেই
বিসিবি নির্বাচন: তফসিল ও ভোটার তালিকার বৈধতা চ্যালেঞ্জ করে রিট
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের