ডেমরায় বিদ্যুৎস্পৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ১৭:৫৫আপডেট : ২৬ মার্চ ২০২৪, ১৮:০৩

রাজধানীর ডেমরায় নির্মাণাধীন ভবনের পাশের বৈদ্যুতিক খুঁটির তারের সংযোগ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. হেমায়েত হোসেন (৪০) নামে এক ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ মার্চ) দুপুরে ডেমরার কোনাপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য জানান।

হেমায়েত কোনাপাড়ার মৃত জয়নাল আবেদীনের ছেলে।

মৃতের সহকর্মী মাহবুবুর রহমান বলেন, ‘কোনাপাড়া কেন্দ্রীয় জামে মসজিদ রোডের একটি ছয় তলা নির্মাণাধীন ভবনে কাজ করছিলেন হেমায়েত। ভবনটির পাশে বৈদ্যুতিক খুঁটিতে মই দিয়ে উঠে বিদ্যুতের সংযোগ ঠিক করছিলেন। হঠাৎ তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মই থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। সেখান থেকে উদ্ধার করে দুপুর দেড়টার দিকে ঢামেক হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

বাচ্চু মিয়া বলেন, ‘হেমায়েত হোসেনের মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি আমরা সংশ্লিষ্ট থানায় জানিয়েছি।’

/এআইবি/জেইউ/আরকে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
অবহেলায় ৬ শিশু মারা গেছে, মনে হয় না ছাড় পাবে: স্বাস্থ্যমন্ত্রী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম