তৃতীয় দিনে সারা দেশে ট্রেনের ৪৩ হাজার টিকিট বিক্রি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ মার্চ ২০২৪, ২০:৫৭আপডেট : ২৬ মার্চ ২০২৪, ২০:৫৭

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে মঙ্গলবার (২৬ মার্চ) সকাল ৮টায় তৃতীয় দিনের মতো অনলাইনে শতভাগ ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি করে বাংলাদেশ রেলওয়ে। এ দিন ৫ এপ্রিলের আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি করা হয় অনলাইনে। টিকিট বিক্রি শুরুর পর থেকে গত ১০ ঘণ্টায় সারা দেশে প্রায় সাড়ে ৪৩ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে ঢাকা থেকে বিক্রি হয়েছে ৩০ হাজারের মতো।

এদিন সন্ধ্যায় বাংলাদেশ রেলওয়ের টিকিট বিক্রির সহযোগী প্রতিষ্ঠান সহজ-সিনেসিস-ভিনসেন জেভি’র একটি সূত্র টিকিট বিক্রির বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১০ ঘণ্টায় সারা দেশে প্রায় দেড় লাখ টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ৪৩ হাজার ৪৮৩টি। এছাড়া ঢাকা থেকে সাড়ে ৩৩ হাজার টিকিটের মধ্যে বিক্রি হয়েছে ২৭ হাজার ২০২টি।

এছাড়া সকাল ৮টা থেকে সাড়ে ৮টার মধ্যে পশ্চিমাঞ্চলের ট্রেনের টিকিট কিনতে ৯৫ লাখ ১০ হাজার হিট পড়েছে ওয়েবসাইটে। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত ৪৬ লাখ ৬০ হাজার পূর্বাঞ্চলের টিকিট প্রত্যাশী ওয়েবসাইটে হিট করেছেন।

/জেডএ/আরআইজে/
সম্পর্কিত
লাইনচ্যুত ট্রেনের বগি উদ্ধার, সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক
ঈদের আগে শেষ মুহূর্তের চাপ, ট্রেনের ছাদেই বাড়ি ফিরছেন যাত্রীরা
টঙ্গী স্টেশনে ঘরমুখো মানুষের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম