ঢাবিতে প্রথমবারের মতো শুরু হচ্ছে বসন্ত উৎসব

ঢাবি প্রতিনিধি
০৬ মার্চ ২০১৬, ১৯:০১আপডেট : ০৬ মার্চ ২০১৬, ১৯:২০

বসন্ত উৎসব প্রথমবারের মতো ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) অনুষ্ঠিত হতে যাচ্ছে বসন্ত উৎসব ১৪২২। বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে দিনব্যাপী এ উৎসব শুরু হবে আগামি ১৫ মার্চ। উৎসবের বিভিন্ন আয়োজনের মধ্যে থাকবে, সাংস্কৃতিক অনুষ্ঠান, মেলা ইত্যাদি। উৎসবটির আয়োজন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কালচারাল সোসাইটি।
রবিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের সেমিনার কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। এ সময় সংগঠনের সভাপতি ওয়াসেক সাজ্জাদ  বলেন,  এ উৎসব আগামি ১৫ মার্চ মঙ্গলবার সকাল ১০টায় শুরু হবে, চলবে রাত ১০টা পর্যন্ত।  বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে আয়োজন করা হবে মেলার । যেখানে মূলমঞ্চে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত থাকবে কালচারাল ইভিনিং।
বসন্ত উৎসব উৎসবে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের গ্রামীণ সংস্কৃতির নানা পরিবেশনার পাশাপাশি অংশ নেবে ব্যান্ড দল জলের গান ও কিরণ চন্দ্র রায়। মেলা প্রাঙ্গণ সাজানো হবে গ্রামীণ মেলার বিভিন্ন পরিবেশনা দিয়ে। যার মধ্যে থাকবে পুতুল নাচ, ভাওয়াইয়া, ভাটিয়ালি, গম্ভীরা, গীতিনাট্য, মঞ্চ নাটক ও আবৃত্তিসহ নানা আয়োজন।
উৎসবে অতিথি হিসেবে থাকবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক ও বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশাপাশি উৎসবটি সবার জন্য উন্মুক্ত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।
এ সময় উপস্থিত ছিলেন উৎসবের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মুস্তাফিজুর রহমান, জেনারেল ম্যানেজার(সেলস) মাসুদুজ্জামান, কালচারাল ক্লাবের মডারেটর, গণ-যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী, সভাপতি ওয়াসেক সাজ্জাদ, সাধারণ সম্পাদক আহসান রনি ও শিক্ষার্থী বিষয়ক উপদেষ্টা আবুল হাসনাত সোহাগ।

/এসআর/এনএস/এপিএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম