গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: একে একে ঝরলো ১৭ প্রাণ

বাংলা ট্রিবিউন রিপোর্ট 
৩০ মার্চ ২০২৪, ১১:২১আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১১:২১

গাজীপুরের সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় কুদ্দুস খাঁন (৪৫) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৭-তে। 

কুদ্দুস খাঁন দিনমজুর ছিলেন। তিনি চিকিৎসাধীন অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনিস্টিউটের আইসিইউতে শনিবার (৩০ মার্চ) ভোর রাত ৪টা ১৮ মিনিটে মারা যান। 

বার্ন ইনিস্টিউটের আবাসিক চিকিৎসক পার্থ শঙ্কর পাল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কুদ্দুস খাঁনের শরীরের ৮০ শতাংশ দগ্ধ হয়েছিল। 

কুদ্দুস লালমনিরহাটে জেলার কালীগঞ্জের উত্তর মুর্সদমদাতীর বাসিন্দা সুরুজ আলী ও নাজমা বেগমের ছেলে। ব্যক্তিজীবনে তিনি এক ছেলে এক মেয়ের জনক ছিলেন। বর্তমানে গাজীপুর কালিয়াকৈরে টপস্টার এলাকায় থাকতেন। দিনমজুরের কাজ করতেন। 

এর আগে গত ১৩ মার্চ সন্ধ্যা পৌনে ৬টার দিকে কালিয়াকৈরের তেলিরচালা এলাকায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে অন্তত ৩৬ জন দগ্ধ হন। তাদের মধ্যে ৩২ জনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। 

এ ঘটনায় আরও ৯ জন চিকিৎসাধীন রয়েছেন। এদের মধ্যে ৪ জনের অবস্থা আশঙ্কাজনক। তারা হলেন-মো. নাঈম (১২) ৪০ শতাংশ, নিরব (৭) ৩২ শতাংশ, কবির (৩০) ৪৫ শতাংশ ও মান্নাফ (১৮) ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক।

/এআইবি/কেএইচ/ইউএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম