দুদক কর্মচারীর বদলি ও মৃত্যু নিয়ে প্রশ্ন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩০ মার্চ ২০২৪, ১৮:৩৮আপডেট : ৩০ মার্চ ২০২৪, ১৮:৩৮

দুর্নীতি দমন কমিশনের চাঁদপুর সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট সহকারী (এএসআই) মোহাম্মদ গোলাম মোস্তফা। গুরুতর অসুস্থ হয়ে অনেকটা শয্যাশায়ী। হার্ট অ্যাটাকের কারণে ফেব্রুয়ারি মাসের শেষ সপ্তাহে তার হার্টে রিং পরানো হয়। রিং পরানোর পর থেকে তিনি নানা জটিলতায় ভুগছিলেন। এরইমধ্যে এক মাস না যেতেই গত ২১ মার্চ তাকে চাঁদপুর থেকে পাবনায় বদলির আদেশ জারি করে দুদক। বদলির আদেশ হাতে পেয়ে বিষয়টি পুনর্বিবেচনার জন্য সহকর্মীদের কাঁধে ভর করে যান দুদকের প্রধান কার্যালয়ে। ঊর্ধ্বতন কয়েকজনের সঙ্গে দেখা করেও কোনও আশানুরূপ সাড়া না পেয়ে ফিরে যান তিনি। ২৮ মার্চ অবস্থার অবনতি হলে তাকে দ্রুত রাজধানীর মিরপুরের ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটে ভর্তি করা হয়। পরদিন ২৯ মার্চ (শুক্রবার) সকাল সোয়া নয়টায় তিনি মারা যান। এরপরই তার মৃত্যু নিয়ে সহকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

দুদক সূত্র জানায়, অসুস্থ অবস্থায় মেডিক্যাল গ্রাউন্ডে বদলির আদেশ পুনর্বিবেচনা না করে নতুন কর্মস্থলে যোগ দিতে চাপ প্রয়োগ করা হয় গোলাম মোস্তফাকে। এতে তিনি মানসিকভাবে আরও ভেঙে পড়েন। দুই-তিন দিনের মধ্যেই তার পুনরায় হার্ট অ্যাটাক হয়। সহকর্মীদের বক্তব্য হচ্ছে, তাকে কোনও আশ্বাস তো দেওয়াই হয়নি, উপরন্তু অসুস্থতা নিয়ে যোগদান করতে হবে মর্মে নিশ্চিত করা হয়। আমরা কী এতটাই অমানবিক হয়ে গেলাম? একজন অসুস্থ রোগীর বদলি কি সাত দিনের জন্যেও স্থগিত করা যেতো না? সুস্থ হওয়ার পর কি তাকে রিলিজ কিংবা নতুন কর্মস্থলে যোগদান করানো যেতো না? তার ছোট চারটি মেয়ে। বড় মেয়ে নবম শ্রেণিতে পড়ে। বদলি ও তৎপরবর্তী ঘটনাপ্রবাহ তাকে আরও অসুস্থ করে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে বলেই তারা মনে করেন।

দুর্নীতি দমন কমিশন (দুদক) সার্ভিস অ্যাসোসিয়েশনের সদ্য পদত্যাগী সভাপতি মশিউর রহমান বাংলা ট্রিবিউনকে বলেন, দেশের প্রতিটি প্রতিষ্ঠানে মানবিক কর্মপরিবেশ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঊর্ধ্বতন-অধস্তনের মধ্যে পারিবারিক ও আন্তরিকতাপূর্ণ কর্মপরিবেশ সময়ের দাবি। সব কর্মচারী তার সুখ, দুখ, কষ্ট, সুবিধা, অসুবিধা শেয়ার করতে পারেন, এমন কর্মপরিবেশ সবার কাম্য। এমন কর্মপরিবেশ বাস্তবায়নে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করে তিনি বলেন, এসব কথা বলার জন্য হয়তো তাকেও শাস্তির মুখোমুখি করা হতে পারে।

গত ২১ মার্চ দুদকের ১১ জন কর্মচারীকে বিভিন্নস্থানে বদলি করা হয়। সেই বদলির আদেশে সই করেন দুদকের মানবসম্পদ বিভাগের উপ-পরিচালক মো. রফিকুল ইসলাম। এ বিষয়ে মতামত জানতে চাইলে রফিকুল ইসলাম হোয়াটসঅ্যাপ মেসেজে বাংলা ট্রিবিউনকে জানান, তিনি পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কা নগরীতে অবস্থান করছেন। তিনি বলেন, গোলাম মোস্তফার বদলির প্রায় এক মাস আগেই হার্ট অ্যাটাক হওয়ায় তার হার্টে রিং পরানো হয়। এরপর তিনি যে অসুস্থ তা কর্তৃপক্ষের জানা ছিল না। এছাড়া এ নিয়ে দুদকের আর কোনও কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।

/জেইউ/আরআইজে/
সম্পর্কিত
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
জেলা পরিষদের ডাকবাংলোতে মা ও দুই শিশুর লাশ
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম