স্ত্রী-শাশুড়ির বিরুদ্ধে সেই জল্লাদ শাহজাহানের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ১৪:০১আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৬:৩০

প্রতারণার অভিযোগে স্ত্রী সাথী আক্তার ফাতেমা ও শাশুড়ি শাহিনূর বেগমসহ ছয় জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন আলোচিত জল্লাদ শাহজাহান ভূঁইয়া। রবিবার (৩১ মার্চ) ঢাকার অতিরিক্ত চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট একেএম রকিবুল হাসানের আদালতে এই মামলার আবেদন করেন তিনি।

আদালত এ সময় বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগের বিষয়ে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলায় অপর আসামিরা হলেন শাহজাহানের শ্বশুরবাড়ির স্বজন দীন ইসলাম, আজিদা বেগম, রাসেল ও বাবলু।

জল্লাদ শাহজাহানের আইনজীবী মো. ওসমান গনি মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, প্রতারণার অভিযোগে জল্লাদ শাহজাহান তার স্ত্রী ও শাশুড়িসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছেন। আদালত বাদীর জবানবন্দি রেকর্ড করেন। পরে মামলাটি পিবিআইকে তদন্ত করে আগামী ২৭ জুন প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলা দায়ের শেষে আদালত থেকে বেরিয়ে জল্লাদ শাহজাহান বলেন, বড় আশা করে সংসার পেতেছিলাম। কিন্তু স্ত্রী ও তার স্বজনরা আমাকে প্রতারণার ফাঁদে ফেলে। বিয়ের দেড় মাস পর আমার কাছ থেকে নেওয়া ১০ লাখ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়ে যায়। এর কয়েক দিন পর আদালতে গিয়ে সাথী উল্টো আমার নামে মিথ্যা অভিযোগ দিয়ে যৌতুকের মামলা করে।

তিনি আরও বলেন, আমি আইনজীবীর পরামর্শে আমার স্ত্রীসহ ছয় জনের বিরুদ্ধে মামলা করেছি। আমি ন্যায়বিচার চাই। আদালতে আমি ন্যায়বিচার পাবো বলে আশা করি।

/এআই/এনএআর/এমওএফ/
সম্পর্কিত
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম