মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তার মৃত্যু: প্রতিবেদনের নতুন তারিখ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ১৪:২০আপডেট : ৩১ মার্চ ২০২৪, ১৪:২০

রাজধানীর সিদ্ধেশ্বরী এলাকায় মাথায় ইট পড়ে ব্যাংক কর্মকর্তা দীপান্বিতা বিশ্বাস দীপার (দিপু সানা) মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ফের পিছিয়েছে। প্রতিবেদন জমা দেওয়ার জন্য আগামী ২০ মে দিন ধার্য করেছেন আদালত।

রবিবার (৩১ মার্চ) শুনানি শেষে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সুলতান সোহাগ উদ্দিনের আদালত এ দিন ধার্য করেন।

আজ মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। কিন্তু রমনা মডেল থানা পুলিশ প্রতিবেদন দাখিল করতে পারেনি। এ জন্য বিচারক প্রতিবেদনের দাখিলের নতুন তারিখ ধার্য করেন।

রমনা মডেল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) নিজাম উদ্দিন এ সব তথ্য জানান।

মামলায় অভিযোগ থেকে জানা গেছে, দিপু সানা বাংলাদেশ ব্যাংকের সদরঘাট শাখার সহকারী ব্যবস্থাপক হিসাবে কর্মরত ছিলেন। গত ১০ জানুয়ারি ছুটির পর অফিসের বাসে বাসায় ফিরছিলেন। শান্তিনগর নেমে ফুটপাত দিয়ে পায়ে হেঁটে যাচ্ছিলেন তিনি। রমনা মডেল থানার ১১৭/১ নিউ সার্কুলার রোড সিদ্ধেশ্বরী ফখরুদ্দিন পার্টি সেন্টারের সামনে আসার পর অজ্ঞাত কেউ ওপর থেকে সিমেন্ট ও বালু দিয়ে তৈরি একটি ইট হঠাৎ দিপু সানার মাথার ওপর ফেললে তিনি গুরুত্বর আঘাতপ্রাপ্ত হন। ভুক্তভোগী মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়রা চিকিৎসার জন্য পাশের সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ অ্যান্ড হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ওই ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় মামলাটি দায়ের করেন দিপু সানার স্বামী তরুন কুমার বিশ্বাস।

/এআই/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম