মোটরসাইকেল জমা না দিলে ঈদে ছুটি পাবে না পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ মার্চ ২০২৪, ২৩:৩২আপডেট : ৩১ মার্চ ২০২৪, ২৩:৩২

ঈদের ছুটিতে ঢাকায় কর্মরত পুলিশ সদস্যদের মোটরসাইকেল নিয়ে বাড়িতে যেতে নিরুৎসাহিত করা হয়েছে। মোটরসাইকেল নিয়ে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনা হওয়ার আশঙ্কা থাকে। তাই বাড়ি যাওয়ার পথে মোটরসাইকেল ব্যবহার না করতে বলা হয়েছে পুলিশ সদস্যের।

তারপরও কোনও পুলিশ সদস্য যদি মহাসড়কে মোটরসাইকেল নিয়ে চলাচল করেন এবং দুর্ঘটনার শিকার হন তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

রবিবার (৩১ মার্চ) পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি মিয়া মাসুদ করিমের সই করা এক চিঠিতে এ আদেশ দেওয়া হয়।

এতে বলা হয়, গত ১২ মার্চ পুলিশ সদর দফতরে পুলিশ মহাপরিদর্শকের সভাপতিত্বে অনুষ্ঠিত পুলিশ সদস্যদের মোটরসাইকেল ব্যবহার সংক্রান্ত এক সভায় এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে আরও বলা হয়, ঢাকায় কর্মরত পুলিশ সদস্যরা ছুটিতে ব্যক্তিগত মোটরসাইকেল এবং সরকারি মোটরসাইকেল নিয়ে বাড়ির উদ্দেশ্যে যাওয়ার কারণে দুর্ঘটনার শিকার হন বা আশঙ্কা থাকে। তাই ছুটির সময়ে পুলিশ সদস্যদের মোটরসাইকেল জমা রাখতে হবে এবং ছুটি শেষে কাজে যোগদানের পর পুনরায় মোটরসাইকেল ইস্যু করে নিতে হবে।

ছুটিতে যাওয়ার আগে নিজ নামে ইস্যুকৃত সরকারি মোটরসাইকেল সংশ্লিষ্ট ইউনিটে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার কাছে হস্তান্তর করার পরই ছুটির ছাড়পত্র প্রদান করা হবে।

এতে বলা হয়, যদি কোনও পুলিশ সদস্য মোটরসাইকেল জমা না দিয়েই ছুটি নিয়ে চলে যান, তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। সব নিয়ম মেনে কেউ মোটরসাইকেল পেলেও মহাসড়কে ব্যবহারের জন্য তার অবশ্যই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। বৈধ লাইসেন্স ব্যতীত কোনও পুলিশ সদস্য মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন না।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
ইউনিয়ন কক্ষে কোটি টাকা, ক্যাম্পাসে শয়নকক্ষ; কলকাতার কলেজে তোলপাড়
মোহাম্মদপুরে ছিনতাইয়ের কবলে দুই বোন: বাইরে থেকে এসে ছিনতাই করতো চক্রটি 
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম