রিক হক ও রন হক সিকদারসহ ৭ জনের বিরুদ্ধে দুদকের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ এপ্রিল ২০২৪, ১৮:১৯আপডেট : ০১ এপ্রিল ২০২৪, ১৯:১২

মানিলন্ডারিংয়ের মাধ্যমে অর্থ পাচারের অভিযোগে ন্যাশনাল ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ও পরিচালকসহ ছয়জনের বিরুদ্ধে আলাদা দুটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের সমন্বিত ঢাকা জেলা কার্যালয় ১-এ মামলা দুটি দায়ের করেন দুদকের পরিচালক বেনজীর আহমেদ। মামলা দুটি রবিবার (৩১ মার্চ) নথিভুক্ত করেন দুদকের সহকারী পরিচালক জি এম আহসানুল কবীর।

মামলার এজাহারের তথ্য অনুযায়ী, আসামিরা পরস্পর যোগসাজশে ক্ষমতার অপব্যবহার করে রিক হক সিকদারের এফসি একাউন্টে ব্যালেন্স না থাকা সত্ত্বেও গাইডলাইন্স ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন্স (জিএফইটি), বিআরপিডি সার্কুলারের "প্রুডেনসিয়াল রেগুলেশন্স ফর কনজ্যুমার ফাইন্যান্সিংয়ের "রেগুলেশনস ফর ক্রেডিটকার্ডস-রেগুলেশন-১৩"-এর নির্দেশনা লঙ্ঘন করেন। পরে বিধিবহির্ভূতভাবে ২০১৭ সাল থকে ২০২১ সাল পর্যন্ত ৫ বছরে ৬টি ক্রেডিট কার্ডের মাধ্যমে লিমিটের অতিরিক্ত ২৬ লাখ ২২ হাজার ৪৯৯ মার্কিন ডলার যা ২০১৭ সালের দর অনুযায়ী বাংলাদেশি টাকায় ২১ কোটি ৫৩ লাখ টাকা ব্যয় করেন। পরবর্তীতে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার করে তা দিয়ে ক্রেডিট কার্ডগুলোর ঋণ পরিশোধ করে পাচারকৃত অর্থ হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর ও গোপনের মাধ্যমে বৈধতা দানের চেষ্টা করেন। যা দুর্নীতি প্রতিরোধ আইন, দণ্ডবিধি ও মানি লন্ডারিং প্রতিরোধ আইনে শাস্তিযোগ্য অপরাধ।

এ মামলার আসামিরা হলেন– ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রিক হক সিকদার, ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. মাহফুজুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল এবং চৌধুরী মোশতাক আহমেদ।

দ্বিতীয় মামলাটির এজাহারে বলা হয়েছে, একইভাবে নিয়মনীতি লঙ্ঘন করে বিধিবহির্ভূতভাবে ২০১৭ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত পাঁচ বছরে সাতটি ক্রেডিট কার্ডের মাধ্যমে ৬০ লাখ ৯২ হাজার ২২৫ ডলার, ২০১৭ সালের রেট অনুযায়ী যা বাংলাদেশি টাকায় ৫০ কোটি টাকা পাচার করেছেন আসামিরা।

দ্বিতীয় মামলার আসামিরা হলেন– ন্যাশনাল ব্যাংক লিমিটেডের সাবেক পরিচালক রন হক সিকদার, ব্যাংকটির সাবেক এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (ইভিপি) মো. মাহফুজুর রহমান, সাবেক ব্যবস্থাপনা পরিচালক শাহ সৈয়দ আব্দুল বারী, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এম এ ওয়াদুদ, সাবেক অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এ এস এম বুলবুল এবং চৌধুরী মোশতাক আহমেদ।

/জেইউ/এমএস/
সম্পর্কিত
নিয়োগ-টেন্ডার বাণিজ্যের অভিযোগ: এলজিইডির সাবেক পিডির বিরুদ্ধে অনুসন্ধানে দুদক
‘সমন্বয়কদের মধ্যে সবচেয়ে বেশি দুর্নীতিতে জড়িয়ে পড়েন হান্নান মাসউদ’ 
দুর্নীতির মামলায় গ্রেফতার জ্যাকব, কারাফটকে জিজ্ঞাসাবাদের নির্দেশ
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম