কামরাঙ্গীরচরে কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল প্রকল্প বাতিলের দাবি

বা

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০২ এপ্রিল ২০২৪, ১৭:৩৯আপডেট : ০২ এপ্রিল ২০২৪, ১৭:৩৯

কামরাঙ্গীরচরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ‘কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চল (সিবিডি)’ প্রকল্প বাতিলের দাবি জানিয়েছেন ওই এলাকার তিন ওয়ার্ডের শতাধিক মানুষ।

মঙ্গলবার (২ এপ্রিল) জাতীয় প্রেস ক্লাবের সামনে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ আয়োজিত এক মানববন্ধনে এই দাবি জানান তারা।

মানববন্ধনে বক্তারা বলেন, কামরাঙ্গীরচরে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কেন্দ্রীয় বাণিজ্য অঞ্চলের পরিকল্পনা আইনবিরোধী, অপ্রয়োজনীয় ও অপরিণামদর্শী। তারা জানান, এই লুকোচুরি কর্মকাণ্ডে কামরাঙ্গীরচরের ২০ লাখ মানুষ উচ্ছেদ আতঙ্কে ভুগছে।

তারা বলেন, আদি বুড়িগঙ্গার চ্যানেল সুন্দর হোক তা আমরা চাই। কিন্তু কামরাঙ্গীরচরের জনগণকে দূরে রেখে কোনও উন্নয়ন চাই না। আমরা চাই জনগণকে সঙ্গে নিয়েই কামরাঙ্গীরচরের উন্নয়ন হোক।

তারা বলেন, আমরা যারা এখানে থাকি সবাই স্বল্প আয়ের মানুষ। এখানে উন্নয়ন মানে আমাদের এই এলাকা ছেড়ে চলে যেতে হবে। আমরা বড় রাস্তা চাই না, সিবিডি প্রকল্প চাই না।

প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করে এ সময় তারা আরও বলেন, আপনি যদি মিয়ানমারের রোহিঙ্গাদের এই দেশে আশ্রয় দিতে পারেন তাহলে আমাদের কেন আমাদের জায়গা থেকে উচ্ছেদ করা হবে?

এ সময় বক্তারা ড্যাপের আওতায় নিয়ম মেনে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়নের দাবি জানান।

কামরাঙ্গীরচরে সিবিডি প্রকল্প বাতিলের দাবিতে এক লাখ মানুষের গণস্বাক্ষর সংগ্রহ করে প্রধানমন্ত্রীকে দেওয়ার ঘোষণা দিয়েছে কামরাঙ্গীরচর নাগরিক পরিষদ। পাশাপাশি এই বিষয়ে সুধীজন, নগর পরিকল্পনাবিদদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময়ের ঘোষণা দিয়েছে সংগঠনটি।

কামরাঙ্গীরচর নাগরিক পরিষদের সমন্বয়ক হাসান আহমেদের পরিচালনায় এ সময় বক্তব্য রাখেন হাজী নাসির, সাদ্দাম হোসেন, আবু ইউসুফ, হাসনাত, আবদুল করিম টিপু, রুহুল আমিন, জহিরুল ইসলাম, মুফতি আবুল হাসান প্রমুখ।

/এএজে/আরআইজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম