ঈদে ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না: ডিএমপি কমিশনার

বাংলা ট্রিবিউন রিপোর্ট  
০৩ এপ্রিল ২০২৪, ২০:০৩আপডেট : ০৩ এপ্রিল ২০২৪, ২০:০৩

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাবিবুর রহমান বলেছেন, আসন্ন ঈদুল ফিতরে রাস্তায় কোনও ফিটনেসবিহীন গাড়ি চলতে দেওয়া হবে না।

তিনি বলেন, সরকার নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত ভাড়া আদায় করা যাবে না। কাউন্টার ছাড়া কোনও টিকিট বিক্রি করা যাবে না। কাউন্টার ব্যতীত বাইরে টিকিট বিক্রি করলে তা কালোবাজারি বলে গণ্য হবে। টিকিট কালোবাজারি করলে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বুধবার (৩ এপ্রিল) ডিএমপি সদর দফতরে আসন্ন ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে বিভিন্ন স্টেকহোল্ডারদের সঙ্গে ঢাকা মহানগরীর সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি সংক্রান্তে বিশেষ সমন্বয় সভা শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

সভায় ডিজিএফআই, এনএসআই, এপিবিএন, র‍্যাব, স্পেশাল ব্রাঞ্চ, রেলওয়ে পুলিশ, নৌ-পুলিশ, হাইওয়ে পুলিশ, নৌপরিবহন অধিদফতর, বাংলাদেশ সড়ক পরিবহন মালিক সমিতি, বাংলাদেশ সড়ক পরিবহন ফেডারেশন, বাংলাদেশ ট্রাক-কাভার্ড ভ্যান মালিক সমিতি, বাংলাদেশ ট্রাকচালক শ্রমিক ফেডারেশন, বাংলাদেশ বাস-ট্রাক ওনার্স অ্যাসোসিয়েশন, লঞ্চ শ্রমিক সমিতি, বিকেএমইএ, বিজিএমইএ, জিএমপি, বিআইডব্লিউটিএ, সড়ক ও জনপথ অধিদফতর, ঢাকার দক্ষিণ সিটি করপোরেশন, এমআরটি পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, সরকারি বেসরকারি বিভিন্ন সেবাদানকারী সংস্থা, বাস মালিক সমিতি, লঞ্চ মালিক সমিতি, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-চলাচল সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভার সভাপতিত্ব করেন ডিএমপি কমিশনার হাবিবুর রহমান।

অনুষ্ঠানের শুরুতে ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (অপারেশনস) বিপ্লব কুমার সরকার পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ঈদ উদযাপন উপলক্ষে সার্বিক নিরাপত্তা পরিকল্পনা উপস্থাপন করেন।

পরে সড়ক, রেল ও নৌ-যান চলাচল, যাত্রীদের সার্বিক সুবিধা-অসুবিধা মনিটরিং, সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা রক্ষা ও ট্রাফিক ব্যবস্থাপনাসহ সাধারণের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করা এবং ঈদের জামাত সুষ্ঠুভাবে আদায় করার বিষয়ে আলোচনা করা হয়।

সভায় ডিএমপি কমিশনার বলেন, আজকের সভায় মালিক ও শ্রমিক সমিতির নেতারা আছেন। সবাই একমত হয়েছেন কোনও অবস্থাতেই ফিটনেটবিহীন গাড়ি রাস্তায় আসবে না। এরপরেও পুলিশকে নির্দেশ দেওয়া আছে কোনোভাবেই এসব গাড়ি যেন রাস্তায় চলতে না দেয়। এজন্য ঢাকা মেট্রোপলিটন এলাকার ভেতরে ব্যবস্থা নেওয়া হবে। আর ঢাকার পার্শ্ববর্তী এলাকায় এসব গাড়ি আটকানো না হলে ঢাকায় এসে যানজট সৃষ্টি করবে। চেকপোস্ট বসিয়ে পার্শ্ববর্তী ইউনিটে যে কর্মকর্তা আছেন তাদের চেষ্টা থাকবে এসব যেন ঢাকায় না ঢুকতে পারে।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যেকোনও চাঁদাবাজির বিরুদ্ধে পুলিশ। চাঁদাবাজির কোনও অভিযোগ পেলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হবে।

/কেএইচ/আরআইজে/
সম্পর্কিত
এআইকে ফাঁকি দিতে নয়, ট্রাফিক আইন মেনে চলার আহ্বান
ফিরতি যাত্রায় দুর্ভোগ, বাড়তি ভাড়া আদায়
পরিবহনে পাঁচ দিন পর্যন্ত অগ্রিম বুকিং, অর্ধেক খালি যাচ্ছে লঞ্চপটুয়াখালীতে বাসে সিট সংকট, যাত্রীশূন্য লঞ্চ
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম