ইসিবি চত্বরে প্রাইভেট কারের ধাক্কায় পথচারী নিহত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ এপ্রিল ২০২৪, ২৩:২১আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ২৩:৪৭

রাজধানীর মিরপুরে ইসিবি চত্বর এলাকায় প্রাইভেট কারের ধাক্কায় মো. হেলাল (৪০) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে। তিনি ভবন নির্মাণ ঠিকাদারির কাজ করতেন।

বৃহস্পতিবার (৪ এপ্রিল) বিকাল সাড়ে চারটার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ক্যান্টনমেন্ট থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর সিদ্দিক বলেন, বিকালে ইসিবি চত্বর ও মাটিকাটার মাঝামাঝি সড়কে রাস্তা পারাপারের সময় হেলাল দ্রুতগতির একটি প্রাইভেট কারের ধাক্কায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। এসময় তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে তার সহকর্মীরা সেখান থেকে রাত ৭টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই সিদ্দিক বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় প্রাইভেট কার জব্দ ও চালক আটক রয়েছে।

হাসপাতালে নিয়ে আসা আইয়ুব আলী বলেন, মাটিকাটা এলাকায় নির্মাণাধীন একটি ভবনের ঠিকাদার ছিলেন হেলাল। বিকালে কাজ শেষে আশুলিয়ায় তার ভাড়া বাসায় ফিরছিলেন। পথে ইসিবি চত্বর এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ শাহজাদপুর উপজেলার তালগাছি। আশুলিয়ায় ধৌর ব্রিজ বাদাম এলাকায় পরিবারের নিয়ে থাকতেন।

 

/এআইবি/এবি/এমএস/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
ডাকবাংলোতে মা ও দুই শিশুসন্তানের লাশ, কীভাবে হলো মৃত্যু?
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম