ইউএস বাংলার বহরে যুক্ত হলো দ্বিতীয় এয়ারবাস ৩৩০

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৫আপডেট : ০৬ এপ্রিল ২০২৪, ১৬:৩৫

ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে যুক্ত হলো দ্বিতীয় এয়ারবাস ৩৩০। এয়ারবাস উড়োজাহাজটি চীনের গুয়াংজু থেকে শনিবার (৬ এপ্রিল) ভোর ৫টা ৩০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। নতুন যুক্ত হওয়া এয়ারবাস উড়োজাহাজের আসন সংখ্য ৪৩৬। এর মধ্য দিয়ে দেশের সর্ব বৃহৎ উড়োজাহাজ বহরের মর্যাদা অর্জন করলো ইউএস বাংলা।

নতুন যুক্ত হওয়া এয়ারবাসটি দিয়ে ভবিষ্যতে সৌদি আরবের জেদ্দা, রিয়াদ, দাম্মামসহ লন্ডন, রোম রুটে ফ্লাইট চালাবে ইউএস বাংলা। বর্তমানে দুবাই, শারজাহ, মাস্কাট, দোহা, কুয়ালালামপুর রুটে পরিচালিত হবে এই উড়োজাহাজ।

ইউএস-বাংলার বহরে ২৪তম এয়ারক্রাফট হিসেবে যুক্ত হয়েছে এয়ারবাস ৩৩০-৩০০। বর্তমানে ইউএস-বাংলা এয়ারলাইন্সের বিমানবহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, ৯টি বোয়িং ৭৩৭-৮০০, ১০টি এটিআর ৭২-৬০০ ও তিনটি ড্যাশ ৮-কিউ৪০০ উড়োজাহাজ রয়েছে।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বর্তমানে অভ্যন্তরীণ সকল রুটসহ আন্তর্জাতিক রুট কলকাতা, চেন্নাই, মালে, মাস্কাট, দোহা, দুবাই, শারজাহ, ব্যাংকক, কুয়ালালামপুর, সিঙ্গাপুর ও গুয়াংজু রুটে নিয়মিত ফ্লাইট পরিচালনা করে আসছে।

/সিএ/আরআইজে/
সম্পর্কিত
শারজাহ আবুধাবি রুটে ফ্লাইট শুরু করছে ইউএস বাংলা  
মধ্যপ্রাচ্যে আটকে পড়া বাংলাদেশিদের ফেরাতে ইউএস-বাংলার বিশেষ ফ্লাইট
দুবাইয়ে আটকে পড়া ইউএস-বাংলার পাইলট ও ক্রু নিরাপদে দেশে ফিরেছেন
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম