কলেজছাত্রীর মৃত্যু: স্বামীকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৪, ১৫:৩৬আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৫:৩৬

ঢাকা উদ্যান সরকারি কলেজে এইচএসসি প্রথম বর্ষের শিক্ষার্থী নীপা বেগমকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগের মামলায় তার স্বামী রায়হানুল হক মুগ্ধর রিমান্ড ও জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। তবে আগামী সাত কার্যদিবসের মধ্যে যে কোনও দুই দিন তাকে জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (৯ এপ্রিল) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুবুল হকের আদালত এই আদেশ দেন।

এ দিন মামলাটির তদন্ত কর্মকর্তা আদাবর থানার উপ-পরিদর্শক (এসআই) সাহেরা খানম আসামিকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন আসামি পক্ষের আইনজীবীরা। বাদীপক্ষ এর বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিনের আবেদন নাকচ করে তাকে দুই দিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।

আদাবর থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপ-পরিদর্শক (এসআই) হেলাল উদ্দিন এ সব তথ্য জানান।

জানা গেছে, প্রেমের সম্পর্কের ভিত্তিতে প্রায় ৯ মাস আগে নীপার সঙ্গে মুগ্ধর বিবাহ হয়। বিয়ের পর থেকেই মুগ্ধ ও তার পরিবারের সঙ্গে আদাবরের মোহাম্মদীয়া হাউজিং সোসাইটির একটি বাসায় থাকতেন নীপা। বিয়ের পর থেকেই মুগ্ধ ও তার পরিবারের লোকজন নীপাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করে আসছিল বলে অভিযোগ করেন নীপার বাবা। গত ৭ এপ্রিল বিকালে মুগ্ধর আত্মীয় জহিরুল ইসলাম নান্টু নীপার বাবা হেলাল উদ্দিনকে ফোনে জানান, ৬ এপ্রিল বাসার সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে তার মেয়ে।

নীপার পরিবারের অভিযোগ, মুগ্ধ ও তার পরিবারের সদস্যদের শারীরিক ও মানসিক অত্যাচার সইতে না পেরে নীপা আত্মহত্যা করে। এ ঘটনায় ৮ এপ্রিল আদাবর থানায় মুগ্ধ, তার বাবা জহিরুল হক, মা মাহমুদা খানম ডলি, তানজিলা হক মীম ও জহিরুল হক নান্টুর বিরুদ্ধে মামলা দায়ের করেন নীপার বাবা।

/এআই/আরকে/
সম্পর্কিত
হত্যা মামলায় গ্রেফতার সাবেক এমপি মুজিবুর রহমান কারাগারে
মোহাম্মদপুরে অস্ত্র ঠেকিয়ে ছিনতাই: দুই আসামি রিমান্ডে
মিরপুরের সেই বৃদ্ধার সঙ্গে মানবাধিকার লঙ্ঘন হয়েছে কিনা, তদন্ত চেয়ে রিট
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম