দুই বাসের রেষারেষির পর মেট্রোরেলের পিলারে সজোরে ধাক্কা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ এপ্রিল ২০২৪, ১৬:৩২আপডেট : ০৯ এপ্রিল ২০২৪, ১৬:৩২

মিরপুর-১০ নম্বর থেকে আগারগাঁওগামী সড়কে দুই বাসের রেষারেষিতে সেফটি পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে মেট্রোরেলের ৭৪ নম্বর পিলারে সজোরে ধাক্কা দিয়েছে। এ দুর্ঘটনায় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন এবং মেট্রো স্টেশনের পানির নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে। ঘটনার পরপরই চালক ও হেলপার পালিয়ে যায়।

মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুর ২টার দিকে আগারগাঁও বিমান যাদুঘরের সামনে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ট্রাফিক তেজগাঁওয়ের শেরেবাংলা নগর জোনের সহকারী পুলিশ কমিশনার মো. তারেক সেকান্দার। 

দুর্ঘটনায় প্রায় ১০ জনের মতো যাত্রী আহত হয়েছেন। তাদের মধ্যে কয়েকজনকে গুরুতর অবস্থায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান কাফরুল থানা পুলিশ। দুর্ঘটনার খবর কাফরুল থানা পুলিশকে জানানোর পর তাদের টহল টিম ঘটনাস্থলে পৌঁছায়।

যোগাযোগ করা হলে কাফরুল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফারুকুল আলম  বলেন, আমরা জেনেছি ২/৩ জন যাত্রী আহত হয়েছে। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। বাসটি জব্দ করা হয়েছে। চালক-হেলপার ঘটনার পরপরই পালিয়েছে। বাসের ধাক্কায় মেট্রোরেলের পিলারের পানির নিষ্কাশনের পাইপ ভেঙে গেছে।

/জেডএ/এফএস/
সম্পর্কিত
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
সর্বশেষ খবর
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের