‘ট্রি অব পিস’ পুরস্কার: ইউনূস সেন্টারের বক্তব্যের ব্যাখ্যা দাবি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ এপ্রিল ২০২৪, ১৩:৩০আপডেট : ১০ এপ্রিল ২০২৪, ১৩:৩৪

ড. মুহাম্মদ ইউনূসকে ‘ট্রি অব পিস’ পুরস্কার দেওয়ার বিষয়ে ইউনুস সেন্টারের বক্তব্যের আনুষ্ঠানিক প্রতিবাদ জানিয়ে এর ব্যাখ্যা চেয়েছে বাংলাদেশ ইউনেস্কো জাতীয় কমিশন (বিএনসিইউ)। বুধবার (১০ এপ্রিল) ইউনুস সেন্টারকে চিঠি দিয়ে আগামী সাত কার্যদিবসের মধ্যে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়।

কমিশনের পাঠানো চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি ঢাকার কয়েকটি দৈনিক পত্রিকা এবং ইউনূস সেন্টারের অফিসিয়াল ওয়েব পেজে ড. মুহাম্মদ ইউনূসকে ইউনেস্কো থেকে ‘ট্রি অব পিস’ পুরস্কার দেওয়ার সংবাদটিতে শিক্ষা মন্ত্রণালয়াধীন বিএনসিইউর দৃষ্টিতে এসেছে।

চিঠিতে আরও বলা হয়, গত ১৬ মার্চ আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত ১১তম গ্লোবাল বাকু ফোরোমে ড. ইউনুসকে ইউনেস্কো থেকে ওই পুরস্কার দেওয়া হয়। কিন্তু ইউনেস্কোর ঢাকা অফিস জানিয়েছে, প্যারিসের ইউনেস্কো সদরদফতর এ বিষয়ে একেবারেই অবহিত নয়। ১১তম বাকু ফোরামে এই সম্মাননা দেওয়ার সময় ইউনেস্কোর কোনও অফিসিয়াল প্রতিনিধিত্বই ছিল না। ইউনূস সেন্টার থেকে দাবি করা সম্মাননা ইউনেস্কোর কোনও পুরস্কার নয়।

চিঠিতে আরও বলা হয়, ইউনেস্কো সদরদফতর নিশ্চত করেছে, ড. ইউনূসকে ‘ট্রি অব পিস’ দেওয়া ইজরাইলি ভাস্কর্য শিল্পী মিজ হেদভা সের নিজেও বলেছেন, ড. ইউনূসকে ‘ট্রি অব পিস’ দেওয়ার ক্ষেত্রে ইউনেস্কোর কোনও সম্পৃক্ততা ছিল না। বাকু ফোরামের আয়োজক নিজামী গনজবী ইন্টারন্যাশন্যাল সেন্টারের আহ্বানে মিজ হেদভা সের ড. ইউনূসকে এটি দেন। মিস হেদভা সের ইউনেস্কোর সাংস্কৃতিক কূটনীতি বিষয়ক শুভেচ্ছাদূত, কিন্তু ইউনেস্কোর কোনও পুরস্কার বা সম্মাননা দেওয়ার এখতিয়ার তিনি রাখেন না।

উল্লিখিত বাস্তবতার নিরিখে ড. ইউনূস পরিচালিত ইউনূস সেন্টার থেকে পাঠানো এবং প্রচারিত ‘উদ্দেশ্যপ্রণোদিত ও প্রতারণামূলক’ সংবাদ বিজ্ঞপ্তিটি অনতিবিলম্বে সংশোধন করে তাদের অফিসিয়াল ওয়েব পেজ থেকে অপসারণ এবং আগামী সাত কার্যদিবসের মধ্যে উল্লিখিত বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। ব্যাখ্যা দিতে অপারগ হলে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা বিএনসিইউকে লিখিতভাবে জানানোর অনুরোধ করা হয়েছে চিঠিতে।

আরও পড়ুন...

ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ বিষয়ে যা বলছে ইউনূস সেন্টার

ইউনেস্কো’র পুরস্কার নিয়ে ‘মিথ্যাচার’ করছেন ড. ইউনূস

ইউনূস সেন্টার মিথ্যাচার করেছে, অভিযোগ পররাষ্ট্রমন্ত্রীর

 

/এসএমএ/আরকে/
সম্পর্কিত
প্যারিসের উদ্দেশে ঢাকা ছাড়লেন ড. মুহাম্মদ ইউনূস
ড. ইউনূসের সময়ের ভিসিরা কে কোথায়
ড. ইউনূস সরকারের কর্মকাণ্ডের তদন্ত চাওয়া রিট খারিজ
সর্বশেষ খবর
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের