গাড়ি ফেরত না পেয়ে বিদিশার মামলা, চালক রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ এপ্রিল ২০২৪, ২০:১১আপডেট : ২২ এপ্রিল ২০২৪, ২০:১৯

নিজের মালিকানাধীন গাড়ি ফেরত না পেয়ে রাজধানীর গুলশান থানায় মামলা করেছিলেন সাবেক রাষ্ট্রপতি প্রয়াত হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তন স্ত্রী বিদিশা সিদ্দিক। সেই মামলায় গ্রেফতার গাড়ি চালক মোর্শেদ মঞ্জুর রুবেলের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (২২ এপ্রিল) মামলাটির তদন্ত কর্মকর্তা গুলশান থানার উপপরিদর্শক হাফিজুর রহমান আসামি রুবেলকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শেখ সাদীর আদালত এই আদেশ দেন।

গুলশান থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার কর্মকর্তা উপপরিদর্শক শাহ আলম এসব নিশ্চিত করেন।

মামলার অভিযোগে বলা হয়, শাহাতা জারাব এরশাদ এরিকের ব্যক্তিগত সহকারী হিসেবে দেখা-শুনা করতেন আসামি মোর্শেদ মঞ্জুর রুবেল। মাঝে মাঝে তিনি বিদিশা সিদ্দিকের গাড়ি ড্রাইভ করতেন। গত বছরের আগস্ট মাসের ২৮ বা ২৯ তারিখে বিদিশার মালিকানাধীন ৯০ লাখ টাকা মূল্যের গাড়ি ওয়ার্কশপে মিস্ত্রি দেখানোর কথা বলে প্রেসিডেন্ট পার্ক থেকে নিয়ে যান। গাড়িটি বাসায় পৌঁছাতে দেরি হচ্ছে কেন জিজ্ঞাসা করলে মোর্শেদ মঞ্জুর তাকে বিভিন্ন রকমের অজুহাত দেখিয়ে কালক্ষেপণ করতে থাকেন।

গাড়ি কোথায় আছে জিজ্ঞাসা করলে কখনও তার বসুন্ধরার বাসার নিচে রেখেছে, কখনও উত্তরাতে রেখেছে বলে জানান। বিষয়টি বিদিশার সন্দেহজনক মনে হলে গত ২৪ মার্চ ২৪ ঘণ্টার মধ্যে গাড়ি বুঝিয়ে দেওয়ার জন্য বললে তখন সে গাড়ি কুমিল্লার কান্দিরপাড় নামক স্থানে রয়েছে বলে জানান।  তার এমন অসংলগ্ন কথা-বার্তায় বিদিশা ধারণা করেন, সে তার গাড়ি আত্মসাৎ করেছে। পরে গাড়ির বিষয়ে পুলিশের কাছে অভিযোগ করলে বিদিশা ও তার ছেলের বড় ধরনের আর্থিক ক্ষতিসাধন করাসহ প্রাণনাশের হুমকি প্রদান করে।

এ ঘটনায় গত ২৭ মার্চ রাজধানীর গুলশান থানায় বিদিশা সিদ্দিক বাদী হয়ে মামলা করেন।

/এআই/এমএস/
সম্পর্কিত
পরিবারের সঙ্গে আধা ঘণ্টা-আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
ধর্ষণের মামলা যতই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হোক, প্রত্যাহার হবে না: আইনমন্ত্রী
স্ত্রী মোহনাকে মারধরের মামলায় প্রিন্স মামুন কারাগারে
সর্বশেষ খবর
রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল
রিয়ালের ভিনিসিয়ুসকে দলে টানতে চায় আর্সেনাল
নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন
নদীর তলদেশে চীনের প্রথম হাই-স্পিড রেল টানেল খনন
গ্যাস সংকট, রান্নায় ভরসা এখন বৈদ্যুতিক চুলা
গ্যাস সংকট, রান্নায় ভরসা এখন বৈদ্যুতিক চুলা
পরিবারের সঙ্গে আধা ঘণ্টা-আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
পরিবারের সঙ্গে আধা ঘণ্টা-আইনজীবীদের সঙ্গে বিশেষ সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সর্বাধিক পঠিত
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
পদত্যাগ করে শিক্ষার্থীদের উদ্দেশে যা বললেন ভারতের শিক্ষামন্ত্রী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
শেখ হাসিনা যে দিক দিয়েই আসবে সেই দিক দিয়েই বরণ করবো: এসএম জিলানী
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
৩ নেতা একসাথে হলে এক সপ্তাহের মধ্যে এই সরকারের পতন: কর্নেল অলি আহমদ
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
তোমরা আমার চাকরিটা খাইও না, হাতজোড় করে শিক্ষার্থীদের অনুরোধ শিক্ষকের
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া
শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর সিজেপি নেতা অভিজিৎ দিপকের প্রতিক্রিয়া